সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:২১
সুন্দরের পূজো!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গতকাল পূজোয় গেছিলাম, প্রতিমার পূজোয়। নিয়ম কানুন তো জানি না ঠিকমতো, তবু উৎসব আর সুন্দরের আহবান আমারে ডেকে নিয়ে গেছিলো হাত ধরে।আমি নিয়তিতে বিশ্বাস করি, নিজেকে খানিকটা প্রগতিশীল মনে করেও, স্বাভাবিক দ্বান্দ্বিকতার নিয়মেই। এ নিয়ে হয়তো কারও কোন বিশাল আপত্তি থাকতে পারে, তবু আজ সে কথা থাক, আজ আমি সুন্দরের গলপ বলবো।পূজোয় গিয়ে বুঝলাম, নিয়তি আমারে ভালোবাসে অনেক। নিরব প্রতিমার পাশে সে আমারে এক অদ্ভুদ সুন্দর জীবন্তপ্রতিমা দেখালো অতি যতনে। আমি তাকিয়ে ছিলাম অপলক শুধু। আমার পাশের বন্ধুটা আমারে বললো, আরে, এর সিঁথিতে তো সিঁদুর! আমি হেসে বললাম, তাই তো সে আরও সুন্দর।আমি সুন্দর ভালোবাসি, নিয়তি আমারে যতটা হয়তো তারচেয়ে খানিকটা বেশি। আমি বললাম, সুন্দর সে সুন্দর, যেখানেই থাকুক-যখন-যেমনই। আমরা সবাই শুধু সুন্দরটা পেতে চাই নিজের মতো করে, সাজাতে চাই, আর তাতেই এত জটিলতা। তারচেয়ে এই ভালো শুধু সুন্দরের বন্দনা।আর এই কথাগুলো বলতে বলতে আমি টের পাচ্ছিলাম বুকের মধ্যে ভেঙ্গে পড়ছে কি যেন এক, অবিরাম মনের মধ্যে সাজাচ্ছে প্রতিমা ইচ্ছেমতো।কি অদ্ভুদ দ্বান্দ্বিকতায় সুন্দরের পূজো!
৯টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন
২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।
ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ প্রত্যাবর্তন

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন
ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন
জীবন পর্ব -১

(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।