রিকশা নিয়ে নিজেকে বৃষ্টি থেকে বাচাতে গিয়ে আর ভাড়া নিয়ে দরদাম করতে পারলাম না। আজ খানিকটা বেশি ভাড়াই গুনতে হবে পৌছে।
আমার একটাই জুতা সম্বল। এটা পড়েই প্রতিদিন অফিস যাই। মনটা ভিজতে চায় খুব.., শরীরটাও ক্লান্তি ধুয়ে ফেলতে চায় বৃষ্টির ছোঁয়ায়।
আমি নিজেরে ঢেকে ফেলি, জড়িয়ে নেই দ্রুত পলিথিন মুড়ে, সাবধানে। পলিথিনের ময়লা যেন কাপড়ে না লাগে। আগামীকাল এই কাপড়েই আমাকে আবার অফিসে আসতে হবে।
আমার সস্তা বাসাটা খানিকটা গলির ভিতরে, রিকসা যায়না সে পর্যন্ত। রিকশায় যেতে যেতে খুব করে চাইতে থাকি যেন বাসার গলির আগেই বৃষ্টি কমে যায় একেবারে। আমি কাপড়-জুতা বাঁচিয়ে যেন পৌছাতে পারি বাসায়।
প্রকৃতি আমার কথা শুনতে পেল বোধহয়। রিকশা খানিকটা এগিয়েই দেখলাম বৃষ্টি নেই কোন। আশপাশের পরিবেশেও বৃষ্টির ছোয়াও নেই কোন। তখনো আমার গায়ে জড়ানো ভেজা পলিথিন, খানিকটা ভেজা জামা কাপড়, মাথা। আমার নিজেকে বড্ড বেমানান লাগে এখানে, এই শুকনা শহরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




