ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল

সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা ঝরছিল
দেখতে তাকে কী যে ভালো লাগছিল
সে আমার দিকে তাকিয়েছিল
মেয়েটি কিন্তু বুঝতে পেরেছিল
তার চোখের সংকেতে আমি সাড়া দিয়েছি
ভিড়ের মধ্যে হারিয়ে যাবে সে এখনই
আনমনে কখন যে তার পিছু নিয়েছি
তখন দুরন্ত বাতাস, মুষলধারায় বৃষ্টি
মুহূর্তে সে কোথায় হারিয়ে গেল
মুহূর্তে সে কোথায় লুকিয়ে গেল
সে আমার দিকে তাকিয়ে ছিল
১৮ জুন ২০২৬
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
লিংক। প্লিজ এখানে ক্লিক করুন - সে আমার দিকে তাকিয়েছিল। অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
লিংক। প্লিজ এখানে ক্লিক করুন - সে আমার দিকে তাকিয়েছিল। অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

