somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বোকা মানুষের খাপছাড়া কথাবার্তা

১৪ ই জুন, ২০০৭ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সবসময় কেমন যেন উল্টা ভাবি। সবাই কি সুন্দর ইতিবাচক চিন্তা করে, আমার মনে কেন জানি তবু কু ডাক ডাকে। মনেহয় সবাই কি যেন বুঝছে, যা আমি বুঝিনাই, আর তাই এমন খারাপ খারাপ চিন্তা করি। আমার নিজেরে খুব বোকা বোকা লাগে।

আমার বন্ধু খুব সুখী মানুষ। মোটামুটি ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, বেশ ভালো বেতন পায়। বিয়ে করেছে, প্রেমের বিয়ে। সুখেই আছে বলা যায়। আমিও সুখে আছি। তবু কেন যে আমি তার মত ভাবতে পারি না। সে অনেক ইতিবাচক মানুষ, ইতিবাচক ভাবনা। কাল সন্ধায় রিকশায় যেতে যেতে বর্তমান তত্বাবধায়ক সরকারের খুব প্রসংশা করছিলো। তত্বাবধায়ক সরকার আগামী দেড় বছরে অনেক কিছু করে ফেলবে, একেকজন মাহাথির হবেন। দেড় বছর পর আমারা ১০ জন মাহাথির পাচ্ছি, এমন আশাই তার। সে এই সরকারকে সাহায্যও করতে চায় তার সাধ্যমত। রাজনৈতিক দলগুলোর উপর থেকে তার আস্থা উঠে গেছে একেবারে। সে স্বপ্ন দেখে একবার জাতীয় পরিচয়পত্র পেয়ে গেলে দেশের সব মানুষ সব ইস্যুতে ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করবে, আর কোন জনপ্রতিনিধির দরকার নেই।

আমি তার পাশে বসে চিন্তা করছিলাম তখন তত্বাবধায়ক সরকারের বর্তমান কাজগুলো। বিভিন্ন প্রতিষ্ঠানের দূর্নীতি বন্ধে তাদের নেয়া বিভিন্ন কার্যক্রমের একটা পদক্ষেপ হলো এসব প্রতিষ্ঠানের স্বায়ত্বশাসন দিয়ে দেয়া। খুব ভালো পদক্ষেপ। পাবলিক খুশিও খুব। আমি বোকা মানুষ, ভাবি উল্টা কথা। আমিও খুব খুশি হয়েছিলাম যেদিন শুনেছিলাম বাধ্যতামুলকভাবে সব চ্যানেলকে আর বিটিভির সংবাদ প্রচার করতে হবে না। শুনেছিলাম বিটিভিকেও স্বায়ত্বশাসন দেয়া হবে। কিন্তু ইদানীং টিভি খুলে প্রায়ই দেখি আমাদের সামরিক বাহিনীর জয়জয়াকার। আমাদের বেশ ভালো কিছু শিল্পী দেখি খুব হাসি হাসি মুখে তাদের জয়গান গাচ্ছেন। যেকোন দিবস পালনে, সমস্যা সমাধানে প্রচার করা হচ্ছে সামরিক কারও বাণী। বিভিন্ন কিছু উদ্বোধনও করছেন তারাই। প্রথম প্রথম বলা হতো সরকার পরিচালনায় সামরিক বাহিনীর সাহায্য নেয়া হচ্ছে। কিন্তু এখন যখন দেখি সিদ্ধান্তে- পরিচালনায়ও তারা, তখন আমার মনে কু-ডাক তো দেয়ই। স্বায়ত্বশাসনের পরও সব চ্যানেলগুলো যখন সামরিক বাহিনীর স্তুতিমুলক 'অনির্বান' টাইপ অনুষ্ঠান নিয়মিত প্রচার করে, যখন আমি দেখি বড় বড় প্রতিষ্ঠানের প্রশাসক হিসাবে তারাই কাজ করছে, যখন দেখি দেশের সংস্কৃতিও তাদের তেল মারায় ব্যস্ত আর তারা তা খুব মজা করে উপভোগ করছে আমার নিজেরে খুব ছোট মনেহয়।

সেদিন টিভিতি তত্বাবধায়ক সরকার প্রধান ফকরুদ্দিন কে দেখাচ্ছিলো, চোখের নিচে কালি, অসুস্থ চেহারা। আশাবাদি মানুষ ভাবে, মানুষটা কাজ করতে করতে ক্লান্ত। আর আমি ভাবি, মানুষটা মারা গেছে। পেছনের ছায়ার কথায় চলতে চলতে মানুষটা অসুস্থ। সে শুধু একটা কলের পুতুল ছাড়া আর কিছুই না।

আমি ভাই বোকা মানুষ। আমি রাস্তায় হাটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারি, কিন্তু তাই বলে আমি বন্দুকের নলের সামনে লেফট-রাইট করতে রাজি না।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×