আমার এক বন্ধু ছিলো, হয়তবা এখনো আছে, যে জীবনে একবার মাত্র মধ্যরাতের ঢাকা শহর দেখেছে। তাকে আমার মধ্যরাতের এই শহরের গল্প বলতে চেয়েছি, বলা হয়নি আর। রাতের এই শহরের চরিত্র কিন্তু পাল্টে যায় অনেক, ধীরে ধীরে। আসুন আজ সেই গল্প বলি। শুরু হোক রাত ১০টা দিয়ে।
রাত ১০টায় শহরের চেহারাটা হঠাৎই পাল্টে যায় যেন। একই সময় দেখা যায় রাস্তার প্রচন্ড ব্যস্ততা, কোথাও নিরবতা বা অপেক্ষা। শহরের রাস্তায় ঢুকে পড়া ট্রাকের দৌড়ে মুখর হয়ে ওঠে রাস্তাগুলো। বাসগুলো মোড়ে মোড়ে দাড়ানো কোথাও, ভেতরে বাড়ি ফেরার তাড়ায় ব্যস্ত যাত্রীরা। আবার কোন বাস ছুটছে দুরন্ত, তার নিজেরই হ্য়ত তাড়া আচে, আরেকটা ক্ষেপ মারার। রাস্তাগুলোতে অবাধ স্বাধীনতা তখন রিকশার। হাওয়া খেতে খেতে আরামে চলে রিকশা আরোহী। মনটাও তখন অন্যরকম। হাতের আধখাওয়া সিগারেটটা বাড়েয়ে দেয়া যায় রিকশাচালকের দিকে।
রাস্তাগুলো ব্যস্ত খুব তখন, যতটা স্থির তার চারপাশ। রাস্তার রিকশা, সিএনজি, বাস যখন ছুটে চলে দ্রুত, তখন ফুটপাতে আশ্চর্য নিরবতা। ফুটপাত তখন কিছু মানুষের ঘুম ঘর। কোথাও ঘরে ফেরা মানুষের রান্না, ইটের চুলা, ধোঁয়া, পাশে খাবারের অপেক্ষায় ঘুমিয়ে যাওয়া শিশু। একটু ব্যস্ততা যেখানে সে পথে বাজার সাজানো। বাড়ি ফেরা মানুষের দিন শেষে বাজার, কারও হঠাৎ সস্তায় পাওয়া।
কোথাও অন্ধকার জমাট, অজানা আশঙ্কা মনে। ট্রাফিকও বেশ তৎপর। দেখা যায় কোথাও সিএনজি বা ক্যাব দাঁড় করিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলছে। ইয়াং পোলাপাইন পাইলেতো জীজ্ঞাসাবাদ আরো বেড়ে যায়। সাকুরার মোড়ে পাওয়াও যায় এমন বেশ কিছু পার্টি।
সিটি কর্পোরেশন তাদের রাস্তা সংস্কারের বেশ কিছু কাজ করে এসময়ে। ব্যস্ত রাস্তাগুলো যেগুলো ঠিক করার কোন উপায় থাকে না দিনে, রাতের ফাঁকা রাস্তায় সেখানে দেখা যায় বিশাল কর্মযজ্ঞ। সবাই যখন ঘুমে, তখন শ্রমজীবি কিছু মানুষ শ্রম দিয়ে যাচ্ছে পথে। তাদের জন্যই জেগে থাকা আরও কিছু মানুষের, আশপাশের চায়ের দোকান।
কথা বলতে বলতে রাত তো অনেক বাজলো। আমি তো অনেক বকলাম। আপনারা এবার বলা শুরু করেন না। আমি একটু শুনি----
আলোচিত ব্লগ
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন
আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন
আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন
ভাংগুক অচলায়তন

ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।