আমার হাতে তখন সাদা। লাল আর হলুদ দুপাশে। হঠাৎ, কে যেন, হয়তো আমার আলপনার প্রতি মুগ্ধতায় রাস্তাটা দেখেনি ঠিকমত, সাথে আমাকেও না। আমিও নিচে তাকিয়ে একমনে, আমারও দেখার কথা না কালো বোরখা। আমার ডান পাশে রাখা লাল উল্টে গেল হঠাৎ, ছোট্ট ধাক্কায়। ছিককে উঠলো রং ফোঁটায় ফোঁটায়। আমি হায় হায় করে উঠতে গিয়েও উঠলাম না। ততক্ষনে আমার চোখ আটকেছে উল্টে যাওয়া রংয়ের পাশে অদ্ভুদ সুন্দর একটা পা। রংয়ের ভয়ে বোরখা উঠে গেছে পা থেকে, সালোয়ারের খানিকটাসহ। না, কোন কামুক দৃষ্টিতে নয়, আমার চোখ দেখেছিলো এক অপূর্ব ক্যানভাস। অদ্ভুদ সুন্দর এক পায়ের উপর ছোট্ট এক লাল বিন্দু।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


