somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি বিয়ে করছো না কেন?

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তুমি বিয়ে করছো না কেন?

- এ জীবনে কাওকে ভালোবাসিনি, বিষয়টা তেমন নয়, প্রেমও করেছি। কিন্তু কোন সম্পর্কই টেকেনি। হতে পারে সে আমার কারনে অথবা অপর পক্ষের, হতে পারে প্রেমিক হিসাবে আমি খুব একটা যোগ্য না। আর প্রেমের সজ্ঞাটাও তো একেক জনের কাছে একেক রকম, সে মূল জায়গাটায়ও তফাত থাকতে পারে। সে যাই হোক, ঠিক এ মূহুর্তে কারও সাথে কোন বন্ধনে নেই আমি। সুতরাং বিয়ে করার কোন তাড়া তো নেই।

- তাই বলে করবে না?

- করবো না কেন, হ্য়ত করবো। কাওকে ভালোবাসতে পারলেই করবো। হ্য়ত শেষ ভালোবাসাটা এখনো জড়িয়ে আছে মন। ঠিক এই মূহুর্তে কাওকে ভালোবাসতে পারছি না। আর ভালো না বেসে বিয়ে করি কিভাবে বলো।

- আরে, দেখে শুনে একটা বিয়ে করে ফেল। যারা প্রেম করে বিয়ে করে তাদের চেয়ে এরেঙ্জ বিয়ের দাম্পত্ত জীবনই সুখের হয়।

- হ্য়ত হয়, হয়ত হয় না। সেটা আমার বিষয় না। কিন্তু আমি যতটুকু অনুভব করি ভালো না বেসে, না চিনে, না বুঝে একজন মানুষকে নিজের সাথে জড়াবো না আমি। আসলে সেটা ঐ মেয়েটার জন্যও ভালো হবে না। আমি নিজেও মানুষটা খুব একটা সুবিধার না, নিজের ইচ্ছাটা-স্বপ্নটাকে খুব ভালোবাসি। সবার মত গতানুগতিক স্বপ্ন দেখি না আমি। আর আমার স্বপ্নের সাথে সে মানুষটার স্বপ্ন না মিললে তাকে জীবনের সঙ্গী করাটা কি বুদ্ধিমানের মত কাজ হবে?

- তাই বলে কতদিন অপেক্ষা করবে?

- জানি না, কতদিন। তবে এটা জানি, ভালো না বেসে বিয়ে করবো না।

- এভাবে চলতে থাকলে একদিন দেখবে আর বিয়ে করার মত মেয়ে পাবে না।

- না পেলেও ভালো। জীবনটা এভাবে যদি কাটিয়ে দিতে পারি তো মন্দ কি? এই তো বেশ ভালো আছি। ইচ্ছে মত বাঁচতে পারছি। নিয়মিত কাওকে কৈফিয়ত দিতে হয় না। যেখানে যেতে ইচ্ছে হয়, চলে যাই। যা ইচ্ছে হয় করি, আড্ডা দেই, ঘুরে বেড়াই, ভালোই তো কাটছে দিন।

- শেষ বয়সে গিয়ে আফসুস করবে কিন্তু। তখন সবাই নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন ঘুরে বেড়ানোর মানুষও পাবে না। আর বুড়ো হয়ে গেলে তোমায় তখন দেখবে কে?

- বুড়ো বয়সে কোন এক বৃদ্ধাশ্রমে চলে যাবো। আমরা বুড়ারা বসে বসে তাস খেলবো, আড্ডা দেবো, যতটুকু শরীরে সয় ততখানি ঘুরে বেড়াবো। ছবি আঁকাটা তখন আবার সিরিয়াসলি শুরু করবো। আর যদি তখন বেশ কিছু টাকা পয়সা থাকে, তাহলে বিদেশ ঘুরতে যাবো।
ইদানীংতো বেড়ানোর জন্য কত কত ট্রাভেল এজেন্সি আছে, টাকা দিলে যাবতীয় সুবিধা দিয়ে আমাকে ঘুরিয়ে দেখাবে। বুড়া বয়সে হয়তো পাহাড় ডিঙ্গাতে পারবো না, তবে বেড়ানোর তো আরও জায়গা আছে। মনেকর সে সময়ে বেড়াতে গেলাম প্যারিস। আর্ট গ্যালারীগুলো ঘুরে ঘুরে দেখলাম। ভালোই কাটবে দিনগুলো মনেহয়।

- মৃত্যুর সময় হয়তো তোমার পাশে কেউ থাকবে না।

- তার দরকারও নেই আসলে। মৃত্যু মানেই তো শেষ নয়। আমার মৃত্যুর পরে কবর দেয়ার জন্য কোন মানুষেরও দরকার হবে না হয়তো। আমার শরীর না হয় দিয়ে যাবো মেডিকেলে। মেডিকেলে ছাত্রদের কল্যান নিয়ে আমার তেমন মাথা ব্যাথা নেই, কিন্তু শরীরটাকে কঙ্কাল বানিয়ে আরও কিছুদিন তো এ পৃথিবীতে তো টিকে থাকা যাবে। আর কিছু না হোক, অন্তত কবর আজাব বলে যদি কিছু থাকে তো সে আজাব থেকে তো মুক্তি মিলবে।

ভালোই তো, কাটুক না এমন দিন!

----------------------------------------------------------------------------------

বি: দ্র: ইহা একটি ছোট গল্প
দ্বিতীয় পর্ব: Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৬
৭২টি মন্তব্য ৭২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×