somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের ছুটিতে রাস মেলা (দুবলার চর, সুন্দরবন) যাচ্ছি, যাবেন নাকি কেউ?

২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ছুটিটা এবার বেশ বড়। একেবারে ৫ দিনের ছুটি। ভাবছি ঈদের সাথে সাথে এই ছুটিতে একটা ট্যুরও করে ফেলবো। আমার বাড়ি বাগেরহাট, পাশেই সুন্দরবন। সুন্দরবনে প্রতিবছরই রাস মেলা হয় দুবলার চরে। অনেকবারই ভেবেছি দেখতে যাবো, কিন্তু যাই যাই করেও যাওয়া হয়ে ওঠেনি।

এইবার আমার পরিচিত একটা গ্রুপ দুবলার চর যাচ্ছে রাস মেলা দেখতে ঈদের পরেই, রাস মেলাটা হবে ঐ সময়ই। ট্যুর শুরু হবে ১৯ তারিখ রাতে খুলনা থেকে আর ট্যুর শেষে মংলাতে পৌছাবো ২১ তারিখ সন্ধ্যায়। ওরা একটা ট্রাভল এজেন্সীর নামেই ট্যুরটা করছে। ট্যুরের বিস্তারিত নিচে দিলাম:

রাস মেলা ২০১০, আলোরকোল, দুবলার চর, সুন্দরবন
(১৯-২১ নভেম্বর, ২০১০)

যাত্রা পথ:
যাত্রা শুরু: খুলনা লঞ্চ টার্মিনাল, ১৯ নভেম্বর, শুক্রবার, রাত ৮:৩০ মিঃ
দুবলার চরে পৌছানো: ২০ নভেম্বর, শনিবার, দুপুর
রাসমেলা প্রাঙ্গনে নোঙর: ২০ নভেম্বর, শনিবার, বিকেল
পূজা ও স্নান: ২১ নভেম্বর, রবিবার, ভোরবেলা
দুবলারচর থেকে মংলার উদ্দেশ্যে যাত্রা: ২১ নভেম্বর, রবিবার, সকাল
যাত্রা শেষ: মংলা লঞ্চ টার্মিনাল, ২১ নভেম্বর, রবিবার, সন্ধ্যা

পুরা ট্যুরটা দোতলা লঞ্চে হবে, কেবিনে থাকা আর খাওয়া-দাওয়ার ভালো ব্যবস্থা থাকবে বলেই মনেহল। খাওয়া দাওয়ার লিস্ট দেখতে চাইলে নিচের ছবিটা বড় করে দেখতে পারেন।

ও আচ্ছা, আসল কথাটাই তো বলা হয়নি। এই ট্যুরে জনপ্রতি খরচ হবে ৪,৫০০ টাকা। ৫০% টাকা ০২ নভেম্বরের মধ্যে দিতে হবে, সাথে নাম, ঠিকানা, মোবাইল নম্বরও দিতে হবে বনবিভাগের অনুমতির জন্য। আর বাকি টাকা ৮ নভেম্বরের মধ্যে দিলেই হবে। তবে খুলনা যাওয়া বা মংলা থেকে ফিরে আসার খরচ ও ব্যবস্থা এই টাকার মধ্যে নেই। খুলনা যাওয়া ও মংলা থেকে ফিরে আসার ব্যবস্থা আপনাকেই করতে হবে, ওরা হয়তো আপনাকে সহযোগিতা করবে।

ব্লগে আমার ট্যুরের পোস্টগুলোতে অনেকেই ট্যুরে যাবার আগ্রহ দেখিয়েছেন। সবট্যুরে তো সবাইকে নেয়ার সুযোগ হয় না, এই ট্যুরটা আমার মনেহলো একটু আরামদায়ক ট্যুর হবে। তাই আপনাদের জানালাম। আমার মনেহয় বেড়ানোর জন্য এটা একটা অন্যরকম ট্যুর হতে পারে। আর ফটোব্লগাররা তো একটা সুযোগ নিতেই পারেন, হয়ত মেলার দারুন কিছু ছবি পেলেও পেতে পারেন।

তবে ১৮ তারিখ রাতে ওদেরই আরেকটা লঞ্চ রওনা হবে রাসমেলারই উদ্দেশ্যে। এই একটা দিন আগে রওনা দেবে সুন্দরবনের পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য। কেউ যদি ১৮ তারিখই রওনা দিতে পারেন তবে কটকা, হিরন পয়েন্ট হয়ে দুবলার চর যেতে পারেন। সেক্ষেত্র খরচটা ৫০০ টাকা বেশি পরবে, অর্থাৎ সেক্ষেত্র ট্যুরের খরচ পড়বে ৫,০০০ টাকা।

যেতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। এখানে বা আমার মেইলে ([email protected]) আপনার ফোন নম্বরটা জানান, আমিই আপনাকে ফোন করবো।

যাবেন নাকি কেউ?
_____________________________________________

ছবি: Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৩
২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×