ফাগুনের আগুন রঙে জ্বলে উঠুক শাহবাগ
ফেসবুকে আন্দোলনের সাথে একাত্ম অনেককে দেখেলাম পহেলা ফাল্গুনকে এবার অন্যভাবে বরণ করার প্রস্তাব রেখেছেন। তাদের প্রস্তাব হলো এই ফাল্গুনে সবাই কালো পোশাক পড়ে প্রতিবাদ জানানোর। কিন্তু কালো তো সংগ্রামের রঙ না, কালো শোকের রং। আর 'রাজাকারের ফাঁসি চাই'- এটা তো কোন শোকের বিষয় না। শুধুমাত্র অন্যরকমভাবে পালন করার জন্যই কালো কাপড় পড়ে প্রতিবাদ জানানোর চেয়ে সংগ্রামের আগুন রঙে প্রতিবাদ জানালে তা আরও বেশি কার্যকর হবে বলে আমার মনেহয়।
ফাল্গুনকে আগুন রঙে বরণ করে নেয়াটা কোন ভুল না, এটা অপসংস্কৃতিও না যে তা আমাদের শুধরাতে হবে। আমি তো চাই এদিন হাজার হাজার মানুষ প্রতিবারের মত আসুক শাহবাগ আর ক্যাম্পাসে, শোক করতে নয়, এ আন্দোলনে একাত্ন হোক মনের আনন্দে, উৎসবে, সংগ্রামে। এ আন্দোলনে ইতমধ্যেই ছোট ছোট কিছু সাফল্য এসেছে, মন্ত্রিসভায় আইন সংশোধনের খসড়া পাশ হয়েছে, সংসদেও পাশ হয়ে যাবে হয়তো এই সপ্তাহে। আন্দোলন থেকে এই অর্জনগুলোও উদযাপন করা উচিত, আন্দোলন তাতে আরও বেগবান হবে।
শাহবাগে আমরা নেচে গেয়ে, স্লোগানে স্লোগানে বিচার চাইছি। উৎসব আর আনন্দের সাথে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। সন্ধ্যা রাতে জ্বলে ওঠা মশাল আর মোমবাতির মাথায় সংগ্রামের আগুন। ফাগুনের আগুন রঙের সাথে রাজাকারদের ফাঁসি চাওয়ার কোন অমিল নাই।
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।