somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Hindi Medium : My first review

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আপনি প্রথমবার স্কুলে কিভাবে ভর্তি হয়েছিলেন? কেঊ হয়ত ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, কারো বাবার বন্ধু স্কুলের শিক্ষক ছিল, কেউ বা হয়ত কোন ফর্ম ছাড়াই ক্লাস করা শুরু করে দিয়েছিলেন। কিন্তু এখন কি টা আর সম্ভব? অবশ্যই না।

হিন্দি মিডিয়াম সিনেমার গল্পের প্লটটাও ঠিক এমন। স্বামী, স্ত্রী আর তাদের সন্তান, পিয়াকে নিয়ে তাদের সংসার। স্বামী বাজারের বড় কাপড়ের দোকানের মালিক, সবাই তাকে লোকাল বিজনেস টাইকুন বলে। অর্থের অভাব নেই, অভাব আছে শিক্ষার। অল্প শিক্ষিত, ইংলিশ বলতে পারেন না। স্ত্রীর অবস্থাও একই রকম । এ নিয়ে তাঁর কোন মাথা ব্যাথা না থাক্লেও স্ত্রীর কষ্টের শেষ নেই। তাই তাদের মেয়ে পিয়াকে তারা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে চান। তাই দিল্লির টপ ৫ টা স্কুলের ফর্ম তোলেন তারা। ভর্তির জন্যে কনসালটেন্টের শরণাপন্নও হন। তিনি তাদের বিভিন্নভাবে গাইড করেন। কথা-বার্তা থেকে শুরু করে পোশাক পরিচ্ছদেও পরিবর্তন আনেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। ৪ টা স্কুলের রেজাল্টে নাম আসে না । এর পরেই তারা জানতে পারেন আরটিএফ বা দরিদ্র কোটার বিষয়ে । নকল ডকুমেন্ট তৈরি করে জমা দেওয়ার পর জানতে পারেন এবার নাকি স্কুল থেকে সরেজমিনে পরিদর্শন করা হবে। শুরু হল নতুন বিড়ম্বনা । অর্থের জৌলুস ছেড়ে সস্তা টিনের ঘরে পর্যন্ত থাকতে পিছপা হলেন না। সেখানে তাদের পরিচয় হয় শ্যামপ্রকাশ নামে এক পরোপকারী ব্যাক্তির সাথে যার ছেলেও অই একই কোটায় একই স্কুলে ভর্তি হতে চায়। এর পর ঘটতে থাকে আরও মজার কাহিনি। মুভিটার শেষ দিকে যেয়ে আপনি সিরিয়াস কিছু মেসেজ পাবেন।
স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা ইরফান খান, আর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সাবা কামার । বুঝতেই পারছেন ইরফান খানের অভিনয়, তোঁ সেখানে কমেডির ছয়া থাকবেই। সেই সাথে তাঁর অনবরত অভিনয় আপনাকে মুগ্ধ করবে। ইরফান খান এবং সাবা কামারের বন্ধুসুলভ দাম্পত্য আপনি উপভোগ করবেন নিঃসন্দেহে ।মুভিতে একটি কামিও রোলে নেহা ধুপিয়াকেও দেখা যাবে ।

মুভিটার আইডিএমবি রেটিং ৮/১০ । তোঁ বুঝতেই পারছেন মুভিটা কেমন হবে। তোঁ দেরি কেন? সময় করে দেখে ফেলুন । নির্মল বিনোদনের সাথে হাল্কা চিন্তার খোরাক । সত্যিকার মুভিলাভারের আর কি চাই, বলুন?

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×