somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” ও জান্নাতুল নাইম এভ্রিল বিতর্ক

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে যেকোনো বিতর্ক ইস্যুতে কথা বলা খানিকটা লেবু কচলে তেঁতো করার মতো। আরও যদি সেটা হয় কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে তোঁ কোথাই নেই। কমেন্ট সেকশনেই জাতি দুভাগে ভাগ হয়ে যায়। তারপরও এই বিষয়ে কিছু বলার (পড়ুন লেখার) জন্যে মুখ (হাত) নিশপিশ করছিল বলেই এই পোস্ট দেওয়া।আমার মতো লোকের পক্ষে এটা নিয়ে কিছু বলা খুবই হাস্যকর। তাই সব কিছু মজা হিসেবে নিলে ভাল হয়। আসা যাক মূল বিষয়ে।
ইস্যুঃ “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” ও জান্নাতুল নাইম এভ্রিল বিতর্ক ।
বাঙ্গালির চিরন্তন কৌতূহলবশত এই বিতর্কে চোখ রাখসিলাম। সহজ কথায় মজা নিচ্ছিলাম । অন্তর শোবিজের কর্ণধার সাল্মান মুক্তাদিরকে ফকিন্নির পুত বলছে, মজা পাইছি । সবশেষে একটু আগে দেখলাম আমাদের (তথাকথিত) মিস ওয়ার্ল্ড বাংলাদেশের লাইভে এসে নিজের পক্ষে সহানুভূতি, জনমত গঠনের একটি ব্যর্থ প্রচেষ্টা ।
লাইভ ভিডিও তে দেখলাম তিনি তার জীবনের কষ্ট, দুঃখ সংগ্রামের কথা সকলকে বলছেন । তিনি বলছেন , কিভাবে তিনি সব বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে এই (!) অবস্থানে এনেছেন। পুরো ক্লিপটিতে তাকে কয়েকবার এটা বলতে শুনলাম যে “আজ আমি যে অবস্থানে এসেছি ............”। তোঁ তার এই কথাটা শুনেই আমার কয়েক বছর আগে ঘটা কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা মনে পড়ে গেল। ঘটনাগুলি টি শেয়ার করা যাক।

অনেক ছোটবেলা থেকেই ভারতের সনি এনটারটেইনমেনট চ্যানেল টার প্রতি অন্যরকম একটা আকরশন আছে আমার (মূলত সিআইডি দেখার কারনে)। তোঁ সাথে সাথে বোনাস হিসেবে রিয়েলিটি শো গুলো দেখা হতো রেগুলার । এমন ২ টা শো ছিল ইন্ডিয়ান আইডল এবং তারই মতো আর একটা শো ছিল ফেম গুরুকুল । পরে অবশ্য ইন্ডিয়ান আইডলের অনেক গুলো সিজন হয়, কিন্তু ফেম গুরুকুল আর এগোয়নি । ঐ একটাই শেষ । তোঁ প্রথমে আসি ইন্ডিয়ান আইডলের ঘটনাটায় । সিজন টা ঠিক মনে নেই, কোন একটা সিজনে শ্রীরামচন্দ্র বলে একজন প্রতিযোগী চাম্পিয়ান হন। শুধু চাম্পিয়ন হন নি, বলা যেতে পারে পুরো শো তে তাকে কেও কোন এপিসোডে বিট করতে পারে নি। তার ওইনিং নিয়ে তাই কারো কোন সংশয় ছিল না । কিন্তু হায়! এর পরে দু-একটা মুভিতে প্লে-ব্যাক করা ছাড়া তার নাম আর শোনা যায় না।
এবার আসি ফেম গুরুকুলের ঘটনাটায় । এখানে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছিল জুড়ি হিসেবে। তোঁ চ্যাম্পিয়ন জুড়ি ছিলেন কাজি তউকির এবং রুপ্রেখা ব্যানারজি। বলা বাহুল্য কাজি তউকির ১২ টা পর্বের মধ্যে ৯ টি (সংখ্যা এদিক অদিক হতে পারে)পর্বে বিপদ সিমা (ডেঞ্জার জোন -_- )তে ছিলেন। যাদের নাম বললাম তাদের কি কেও চেনেন আপ্নারা? খুব বড় লেভেলের রিয়েলিটি শো প্রেমি এবং খুব ভাল স্মৃতি শক্তি না থাকলে মনে হয় না চিনবেন । এবার বলি ঐ একই শো তে পড়ব ৬ অথবা ৭ এ বাদ পড়ে যাওয়া একজন প্রতিযোগীর নাম । তাকে আপ্নারা এক বাক্যে সবাই চিনবেন । আজ বলিউড বলুন, টালিগঞ্জ বলুন(অতি সম্প্রতি তিনি বাঙ্গালাদেশের ছবিতেও গান গেয়েছেন)সব খানে তার একক রাজত্ব । এখন খুব কম মুভি রিলিজ পায় যেগুলোতে তার গান থাকে না। যদি আপনি খুব ভাল মিউজিক লাভার হন , তাহলে এতক্ষনে ধরে ফেলেছেন। জী হ্যাঁ, আমি বলছি অরিজিত সিং এর কথা । তিনি ঠিক এমনি একটি রিয়েলিটি শো থেকে বাদ পড়া একজন প্রতিযোগী ।

এবার মূল বিষয়ে ফিরে আসা যাক। কেন বললাম এই কথা গুলো? আজকে আমাদের এভ্রিল একটি বিউটি কনটেস্ট জিতেই (যেখানে আদৌ তিনি বিচারকদের রায়ে বিজয়ী নন, তিনি বিজয়ী আয়োজকদের রায়ে -_- ) নিজেকে সফল , প্রতিষ্ঠিত ভাবছেন । তার প্রতি আমার এক বালতি সমবেদনা রইল ।

আর একটা জিনিস লক্ষণীয় তিনি তার ভিডিও তে বার বার বলেছেন যে , তিনি নাকি তার মতো অসহায় (!) মেয়েদের জন্যে একটা উদাহরন তৈরি করতে চেয়েছিলেন। ভাল কথা । মেনে নিলাম । তাইলে চলেন চিন্তার জগতে ফিরে যাই। ধরুন তিনি মিস ওয়ার্ল্ড কনটেস্টে বিজয়ী হয়ে গেলেন। কুইন ক্রাউন আর বিউটি শ্যাশ বয়ে আনলেন। Then what was she supposed to do? সে কি ফিরে এসে বলতেন যে আমার বাবা আমাকে বাল্য বিবাহ দিতে চেয়েছিল , আমি পালিয়ে এসে এই অবস্থানে এসেছি, বাঙালি মেয়েরা তোমরা সবাই আমাকে অনুশরন কর। বলতেন না নিশ্চয়ই । এতেই তার লাইভে এসে চোখের পানি , নাকের পানি এক করে ফেলার অভিসন্ধি বুঝে ফেলা যায় । আর তাছাড়াও অডিশনে তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে এখানে কেন এসেছে তার উত্তরে কথাও এমন মনে হয়নি যে তার বাল্যবিবাহ নিয়ে অথবা প্রি-ম্যাচিউর মারেজ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। সো, পুরাই অভিনয় বলতে আমি খুব বেশি আপত্তি করি না । :D

লেখা শেষ। লেখার বিষয় বস্তু খুবই সিলি। আই নো। বাট কেন জানি লিখতে ইচ্ছা হল । তাই লিখে ফেলা । আবারো সেই একই কথা সময় থাকলে পড়বেন, গঠনমূলক সমালচনা করবেন আমার লেখার । ফালতু লাগলে স্কিপ করুন নিজ দায়িত্তে।
আর হ্যাঁ , শেষ কথা, তার অডিশনে দেখলাম তিনি নিজেকে বাংলাদেশের ফার্স্ট লেডি বাইকার বলে দাবি করলেন। ইউ টিউবে খুজে তার stant এর তেমন কোন ভিডিও পেলাম না (যতদূর আমি জানি যারা হার্ডকর stuntman/woman তারা তাদের অনেক রাইডের ভিডিও পোস্ট করে)। শুধু একটা ভিডিও তে দেখলাম তিনি খুবই হ্রস্ব গতি তে বাইকটা জাস্ট সামনে আগায় নিয়ে যাচ্ছেন। তাতে stant মতো কিছু লাগল না আমার কাছে। লিঙ্ক থাকলে দেবেন ;)
ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×