somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না শিরোনাম

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাত থেকে রহিম অনেক ব্যস্ত সময় পার করছে । সন্ধ্যায় জব্বার ভাইএর সাথে দেখা হইছিল। ভাই তাকে রেডি হয়ে থাকতে বলেছে । জব্বার ভাই এলাকার নেতা আব্দুল কুদ্দুসের খুব কাছের লোক। ভাই বলছেন কাল সকালে নাকি ম্যালা মাইনশের দরকার হবে । ছাত্ররা নাকি নিরাপদ সড়কের আন্দলোন না কি যেনো করতেছে । সেখানে বাচ্চা পোলাপানদের ঠাণ্ডা করতে হবে । কিন্তু বাইরে থেকে কেউ এসে এই বাচ্চাদের গায়ে হাত তুল্লে নাকি সরকারের ক্ষতি হবে , তাই ভাই বলছে কোন একখান স্কুল অথবা কলেজের জামা যোগাড় করে নিতে । তার পরপরই সে বাইর হয়ে গেছে গাউছিয়ায় । সেখানে ৬০ টাকা দরে ২.৫ গজ সাদা কাপড় কিনছে । তারপর সেইটা বস্তির এক দর্জির কাছে দিয়ে মাপ দিয়ে আসছে ।বলছে কোনো একখান কলেজ ড্রেস বানায় দিতে। সেখানেও আবার ১০০ টাকা খরচ হইছে। অবশ্য খরচ ব্যাপার না। ভাই বলছে কাল সারাদিন কাজ করলে ১০০০ টাকা দেবে। সাথে দুইবেলা বিরানি ফ্রি । আর সাথে আরও ৫ জন নিয়ে যাইতে পারলে আরও ৫০০ টাকা। তাই সে এখন পোলাপান খুজতে বেরইসে। এরপর আরও ঝামেলা রইছে। আবার স্কুল ব্যাগ যোগাড় করতে হবে। সে নিজে কনদিন স্কুলে যায় নাই । পাশের বাসার বাচ্চা পোলার ব্যাগটা ধার নেওয়া যাইত। কিন্তু বদমাইশ হালায়ও আন্দোলনে গেছে। ভাই বলছে কাইল ৫-৭ টা লাশ ফালাইতে পারলে তার নেতারে ধইরা পার্টি কমিটিতে একটা জায়গা কইরে দেবে।
রাতে বিছানায় সুয়ে পড়ছে রহিম। ঘুম আসছে না। এর আগেও সে জব্বার ভাইয়ের কথায় এমন কাজ করেছে। কিন্তু এবারটা এক্টু ভিন্ন, এবার সব স্কুল-কলেজের পোলাপানদের “ঠাণ্ডা” করতে হবে। ঘুম আসছে না দেখে সে উঠে পড়ল । মেশিনটা আগেই জায়গা থেকে বের করে রেখেছিল। এখন মনে হচ্ছে একটু পরিষ্কার করা দরকার।প্রায় ২-৩ মাস ব্যবহার করা হয় না। শেষবার যখন ছাত্রদের আর একটা কি আন্দোলন হল, ভার্সিটির ছেলেপেলে চাকরিতে কোটা নিয়ে না কি নিয়ে আন্দোলন করল , তখন ভালো কাজে দিসিল । এই মেশিনটা অবশ্য ভাইই আনায় দিসিল ।সে অনেক আগের কথা । ৫-৬ বছর আগে শাহবাগে কি নিয়ে আবার জনতা ক্ষেপছিল। যখন তখন খালি “তুই রাজাকার”,”তুই রাজাকার” বইলা শ্লোগান দিতেছিল। তখন রামদা দিয়া বেশ ভালো সার্ভিস দেওয়াতেই জব্বার ভাই খুশি হইয়া এইটা আনায় দিছিল। বিলিতি মাল একদম। তাক কইরা ধইরা ঘোড়াটা একবার টিপে দিলেই খালাস। যাক গা সেসব কথা। এখন ঘুম আসছে ।

সকালে উঠে গোসল করে খেয়ে দেয়ে বের হয়ে পড়ে রহিম। ১৫০ টাকা দিয়ে কেনা স্কুল ব্যাগ টায় বই এর বদলে “জিনিসটি” ঢুকিয়ে বেরিয়ে পড়ে সে । আজ যে করেই হোক জব্বার ভাইকে খুশি করতেই হবে।


সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×