somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেলিনড্রমিক নাম্বার

১৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্লগে এটি আমার প্রথম পোষ্ট। ভুলগুলো ক্ষমার নজরে দেখবেন আশাকরি। আজ আমি আপনাদের প্যালিনড্রমিক নাম্বার সম্পর্কে বলব। অামরা সবাই জানি মানুষ প্রকৃতিগত ভাবেই জ্ঞানপিপাসু। অজানাকে জানাতে চায় অচেনাকে চিনতে চায়। আর চায় প্রকৃতির গোপন ও রহস্যময় ভাষা বুঝতে। দার্শনিক পীথাগোরাস বিশ্বাস করতেন প্রকৃতির ভাষা হল গণিত। তার বিশ্বাস ছিল, আমরা যদি গণিতকে আয়ত্ত করতে পারি একমাত্র তবেই আমরা প্রকৃতিকে বুঝতে পারব। আসলে আমাদের আশেপাশের পরিবেশ ও প্রকৃতির সকল কিছুই গণিতের নিয়মে চলে। তাই গণিতের ভাষা হল প্রকৃতিকে বোঝার ভাষা।
গণিতের একটি ব্যাপারে আলোচনার আগে একটা মজার বিষয় লক্ষ করি (যদিও ব্যাপারটা অপ্রাসঙ্গিক না), madam শব্দটিকে আমরা উল্টো কিংবা সোজা যে দিক থেকেই পড়ি না কেন সেটি madam ই থাকবে। ইংরেজিতে এ রকম আরও বেশ কিছু শব্দ আছে যেমন- radar, deed, dad, tat, eve, aba ইত্যাদি। আপনি এদেরকে যে দিক থেকেই পড়েন না কেন এগুলো ঐরকমই থাকবে। ইংরেজিতে এ ধরনের সবচেয়ে বড় শব্দ হল – redivider। তাছাড়া দুটি বাক্য লক্ষ করুন – Madam I’m Adam ও NAME NO ONE MAN । এছাড়াও কিছু বাক্য সমষ্টি আছে – a man, a plan, a canal…..panama।এ শব্দ সমষ্টিকে আপনি উল্টো সোজা সবভাবেই পরতে পারবেন। বাংলা ভাষায়ও এরকম উদাহরণ আছে। যেমন- “রমাকান্ত কামার”। আমার জানা মতে বাংলায় এই ধরনের সব থেকে বড়টি হল : “সদানন্দ চন্দন দাস”। এভাবে যেসব শব্দ সমষ্টিকে উল্টো সোজা দু’ভাবেই পড়া যায় তাদেরকে বলা হয় palindrome (প্যালিনড্রম)।
যেমন, ২০১২ সালের ২১শে ফেব্রুয়ারির তারিখের দিকে খেয়াল করলে দেখবেন, সেটিও প্যালিনড্রমিক।

এরকম এক ধরনের কবিতাও আছে তদেরকেও palindrome (প্যালিনড্রম) বলা হয়। যাই হোক, এবার গণিতের কথায় আসি, এমন কিছু সংখ্যা আছে যাদেরকে উল্টো সোজা যে ভাবেই পড়েন না কেন তারা পাল্টায় না, আগের মতই থাকে। এগুলোর নাম দেওয়া হয়েছে প্যালিনড্রমিক নাম্বার( palindromic number) বা প্যাঁলিনড্রমিক সংখ্যা। যেমন- ৫০৫।
আসলে যে সকল কিছুকে উল্টো ও সোজা দুই দিক থেকেই পড়া যায় তাদেরকে প্যালিনড্রম বলে। “palindrome” শব্দটি গ্রিক “palindromos” থেকে এসেছে। এর ভাষাগত অর্থ “come back again” বা “পুনরায় ফিরে আসা”। গণিতপ্রেমীদের এই বিশেষ সংখ্যা নিয়ে আগ্রহের শেষ নেই। আমারা ইচ্ছামত সংখ্যা বসিয়ে এরকম সংখ্যা অনেক তৈরি করতে পারি। যেমন- ২৫২৯৭৯২৫২, ২৫৬৯৫৯৬৫২ ইত্যাদি।

এ দুটি সংখ্যাকে উল্টো সোজা দু’দিক থেকে পড়লেও একই থেকে যাবে।
কিন্তু কথা হল, এমন কোন সুত্র কি আছে যা থেকে আমরা কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে তা থেকে কোন একটি প্যালিনড্রমিক নাম্বারে পৌছতে পারব?
উত্তর হল হ্যাঁ, গণিতবিদরা আমাদের এ রকম একটি অ্যালগরিদম দিয়েছেন যা থেকে আমরা কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে তা থেকে কোন একটি প্যালিনড্রমিক নাম্বারে পৌছাতে পারব। অ্যালগরিদমটি হল,
--< কোন সংখ্যা নিতে হবে
--< সংখ্যাটিকে উল্টো করে তার সাথে মূল সংখ্যা যোগ করতে হবে
--< এটি যদি প্যালিনড্রমিক সংখা না হয় তবে দ্বিতীয় ধাপ আবার পুনরায় করতে হবে।

একটি উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। মনে করি, আমারা ৭৮ সংখ্যাটিকে ব্যবহার করে কোন প্যালিনড্রমিক সংখ্যায় পৌছাতে চাই। তাহলে নিচের মত অনুসরন করতে হবে………………
৭৮ এর উল্টো =৮৭ , এখন ৭৮ ও ৮৭ যোগ করতে হবে
৭৮ + ৮৭ = ১৬৫
১৬৫ + ৫৬১ = ৭২৬

৭২৬ + ৬২৭ = ১৩৫৩
১৩৫৩ + ৩৫৩১ = ৪৮৮৪
এখানে ২য় ধাপটি ৪ বার করার পর আমরা যোগফল ৪৮৮৪ পেয়েছি, যা একটি প্যালিনড্রমিক সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক বা একাধিক ধাপ ইনটারেসন করে আমরা কোন প্যালিনড্রমিক সংখ্যায় পৌছতে পারছি। গণিতবিদরা দেখেছেন ১০০০০ এর চেয়ে ছোট সংখ্যাগুলোর ৮০% ই ৪ বা তার কম সংখ্যক ইনটারেসন করেই প্যালিনড্রমিক সংখ্যায় পৌছানো যায়, আর ২০% এর জন্য ৭ বা তার কম। কিন্তু একটি বড় সংখ্যার জন্য প্রয়োজনীয় ইনটারেসন সংখ্যা একটি ছোট সংখ্যার জন্য প্রয়োজনীয় ইনটারেসন সংখ্যা থেকে কম বা বেশি দুটি ই হতে পারে। যেমন- ৭৮ এর জন্য লাগে ৪ ধাপ এর থেকে অনেক বড় সংখ্যা ৫২৮০ এর জন্য লাগে কত দেখুন-
৫২৮০ + ০৮২৫ = ৬১০৫
৬১০৫ + ৫০১৬ = ১১১২১
১১১২১ + ১২১১১ = ২৩২৩২
মাত্র ৩ ধাপ। তাই না? কিন্তু এর থেকে অনেক ছোট সংখ্যা ৮৯ এর জন্য লাগে মাত্র ২৪ ধাপ। হাঃ হাঃ
এখন একটি প্রশ্নঃ এভাবে আমরা প্রতিটি সংখ্যা নিয়ে ধাপে ধাপে ইনটারেসন করলেই কি নিশ্চিত একটা প্যালিনড্রমিক সংখ্যায় পৌছতে পারব? এর উত্তর এখনো ভাল ভাবে জানা নেই। কারণ গণিতবিদরা এমন সংখ্যা পেয়েছেন যেগুলোর বেলায় এই অ্যালগরিদম প্রয়োগ করে কোন প্যালিনড্রমিক সংখ্যায় এখনো পৌছতে পারা যায় নি। একরম একটি সংখ্যা হল – ১৯৬। এটিকে নিয়ে অনেক গণিতবিদ হাজার হাজার বার ইনটারেসন করেও কোন প্যালিনড্রমিক সংখ্যায় এখনো পৌছতে পারেন নি। একটি অবাক করা খবর হল, ২০০১ সালের নভেম্বর মাস পর্যন্ত ১৯৬ কে নিয়ে ইনটারেসন করতে করতে ১ কোটি ৩০ লক্ষ অঙ্ক বিশিষ্ট সংখায় পাওয়া যাওয়ার পরও কোন সমাধানে পৌঁছানো যায় নি, মানে কোন প্যালিনড্রমিক সংখ্যার দেখা মেলে নি। গণিতবিদরা এর নাম দিয়েছেন ১৯৬-প্রবলেম। এটি এখনো গণিতবিদদের কাছে বড় একটি ধাঁধা। এখনো আমরা জানি না আদৌ ১৯৬ এর কোন সমাধান কোন দিন আমরা পাব কি না। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪০
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×