somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমার ২০তম বিবাহ বার্ষিকী ;) আমি, আমার বৌ আর সামুকে নিয়েই আজকের পোষ্ট :) :)

২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার ২০তম বিবাহ বার্ষিকী । ২০ বছর পূর্বে এই দিনে আমার জীবনের সাথে জড়িয়ে গিয়েছিল আর একটি জীবন। জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি পর্যায়ের , দুটির স্বাদ নিয়েছি। বাকিটা পর্যন্ত আমরা দুজন যেন হাতে হাত রেখে চলতে পারি - সবার কাছে এই দোয়া চাচ্ছি।

লেখাটা লিখতে পারতাম আমাদের দুজনার অনেক কিছু নিয়ে।কিন্তু ২০ বছরের কথা কি মাত্র একটা লেখায় লেখা সম্ভব ? তাই ওদিকে না গিয়ে, সামুকে নিয়ে আমার প্রানপ্রিয় বৌ (নাজমা ইকরাম) এর সাথে যে যুদ্ধ তা লিখছি।

পূর্ব কথন :
২৪-১০-২০১০, রাত ৯:৪৫। জিসান শা ইকরাম সামুতে একটা পোষ্ট দিল। ফান পোষ্ট।রাত ১১:৪৫মিনিটে ১৯ নং কমেন্টের জবাব দেবার সময় জিসান জানতে পারে- পোষ্টটা প্রথম পাতা হতে নামিয়ে ফেলা হয়েছে এবং জিসান ওয়াচে। বিশেষ টাইপের ওয়াচ। সবার পোষ্টে মন্তব্য করতে পারে;) । ঘটনার শুরু এখান হতে।
২০ বছর একসাথে আমরা। কিছু বলতে হয়না। মুখ দেখেই বুঝে ফেলা যায়,ভিতরে কি হচ্ছে।আমি সামুতে মগ্ন। শুতে যাবার আগে আমাকে শেষ পর্যবেক্ষন।

নাজু : কি হয়েছে ?
জিসান : কিছুনা ।
নাজু : বলো কি হয়েছে ?
জিসান : সামু আমার পোষ্ট প্রথম পাতা হতে নামিয়ে দিয়েছে।আমাকে ওয়াচে রেখেছে।
নাজু : তাতে কি হয় ?
জিসান :এটা একটা শাস্তি। আমার লেখা প্রথম পাতায় যাবে না।
নাজু : তাতে কি হয়ছে, তুমি যদি ভাল লেখ ,তোমার লেখা প্রথম পাতায় না গেলেও তো লোকেরা পড়বে।খারাপ কিছু লেখনিতো ?
জিসান : না, কিযে বলো তুমি ?
নাজু : আসো , ল্যাপটপ বন্ধ করে ঘুমাও এখন।

আমি যাইনা। মনটা বেশ খারাপ। এমন হবে ভাবতেই পারিনি।একা একা বিভিন্ন ব্লগে ঘুরি। আমার পোষ্টে মন্তব্যের জবাব দেই।এরপর এক সময় সামু হতে বেরিয়ে ঘুমিয়ে পরি।পরের দুই দিন যখনই সামুতে যেতাম-মন খারাপ থাকতো।২৭ ;১০;২০১০ তারিখ রাত ১০;৩০ এ জানতে পারি- আমি আবার সেফ :)

নাজু : কি হয়েছে ?
জিসান : আমি সেফ হয়েছি। সব আগের মত:)

নাজু ঘুমাতে গেল। আমি খুসিতে পোষ্টও দেই একটা। বেড রুমে নিরবতা। হটাত ঘাড়ের কাছে কন্ঠস্বর।চমকে উঠি আমি।

নাজু : পেইজ নাড়বা না। আমাকে দেখতে দাও। উপড়ে দেখাও , ডান , বাম সব দিকের লেখা দেখাও X((
জিসান : দেখ। কি দেখবা ? কারো লেখা ?
নাজু : তোমার লেখা দেখাও , যেটার জন্য তুমি ওয়াচে ছিলা ।
জিসান : এইতো , এটার জন্য ওয়াচে :(
নাজু : এই লেখার জন্য ওয়াচে ? অসম্ভব । এটাতো খুব মজার একটা লেখা। প্রিয়তে লেখা কার কার ? এটা কি ? ১৮+ ? ছি ছি এসব করো রাত জেগে জেগে ? খোলো ওটা X(
জিসান : এই দেখ , পড়।
নাজু : এটা ১৮+ হলো কিভাবে ? তোমার তো মন্তব্যও নেই ওখানে।
জিসান : হুম, প্রায় ২০ হাজার বার পঠিত, শতশত মন্তব্য। খুব হাসির:)
নাজু : তুমি চুপ থাকো। কোন কথা নাই।তোমার পোষ্টের যে মেয়েটা লাফ দিয়েছেন ওনার ছবি তুমি কোথায় পেলে ? X(
জিসান : ফেইজবুক হতে নিয়েছি।
নাজু : তোমার ফ্রেন্ড লিষ্টে উনি আছেন ?
জিসান : না নেই।
নাজু : তাহলে তুমি ফটো পেলে কোথায় ?
জিসান : সার্চদিয়ে পেয়েছি । এই দেখ :)
নাজু : এক্ষুনি ফোন দাও সামুতে। আমি কথা বলবো।রিং হলেই আমার কাছে মোবাইল দিবে। তুমি কিছু বলতে পারবে না।
জিসান : ওনাদের নাম্বার আমার কাছে নেই।
নাজু : না থেকে পারেই না। সবকিছু না বুঝে , না বাজিয়ে তুমি কিছু করো না , আমি জানি। ফোন দাও।
জিসান : আসলেই ওনাদের নাম্বার আমি জানি না :((আমার একথা বিশ্বাষ করলো না)
নাজু : কিন্তু কেন তোমাকে ওয়াচে নিবে ? নিশ্চয়ই উল্টা পাল্টা কিছু করেছ X(
জিসান : :(

এই আমার বর্তমান সামুর জীবন । হঠাত হঠাত নাজু চলে আসে আমার পিছনে। দাঁড়িয়ে পড়তে থাকে। শুনতে হয় : পেইজ নাড়বা না X(

প্রিয় মডারেটর গন , আপনারা কি বুঝতে পেরেছেন - কিসের মাঝে আমাকে নিক্ষিপ্ত করেছেন ?

উৎসর্গ : আমার প্রিয় ব্লগারগনদের কে :)
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২২
২৪০টি মন্তব্য ২১৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×