somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা শরণার্থী

১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিয়ারমারে সামরিক অভিযান থেকে বাঁচতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শত শত রোহিঙ্গা শরণার্থী , সতর্ক অবস্থানে বাংলাদেশ, তিন প্লাটুন বিজিবি মোতায়েন।

বাহ! দারুন মানবিক বাংলাদেশ। পৃথিবীতে রোহিঙ্গারা কীট পতঙ্গের অধিকার নিয়েও আসেনি বিশেষ করে মুসলিম রোহিঙ্গারা।

ঘটনা হচ্ছে চলতি বছর অক্টোবরের ৯ তারিখে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় নয় পুলিশ সদস্য নিহত হন। এরপর মিয়ানমারের সরকার হামলাকারীদের খোঁজে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। মুলত এই ‘ক্লিয়ারেন্স অপারেশন’ এর নামে রাখাইন রাজ্যে জাতিগত দমনপীড়ন চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে ঘরবাড়িতে আগুন দেওয়া, নারীদের ধর্ষণসহ নানান ধারার শারীরিক ও মানসিক নিপীড়ন চলছে। ২০১২ সালে ওই রাজ্যের জাতিগত দাঙ্গায় শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে চরম উত্তেজনা দেখা গেছে।

এক প্রতিবেদনে দেখেছি মায়ানমার সেনাবাহিনী গ্রামে হামলা চালালে পুরুষরা সেখান থেকে পালিয়ে যায়, আর সেনাবাহিনী লুটতরাজে মেতে উঠে। আর নারীরাত পালাতে পারে না! তখন মায়ানমার সেনাবাহিনীর ধর্ষণ উৎসব শুরু হয়। বালিকা থেকে বৃদ্ধা কেউই রেহায় পায় না। বয়স যা হউক ১২,১৯, ২৩ বা ৩০ সবাই মায়ানমার সেনাবাহিনীর ধর্ষনের শিকার। তারা ধর্ষীতাদের ফেলে রেখে বাকি নারীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তার পরের খবর কই সবার জানা !


আরো ব্যাপার হচ্ছে রোহিঙ্গাদের উচ্ছেদ করে সেখানে স্থানীয় রাখাইন জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হচ্ছে , কারন রোহিঙ্গারা হচ্ছেন মুসলিম তাই তাদের পৃথিবীতে বসবাস করার অধিকার নেই।

রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে করুন। তাদের প্রয়োজনীয় ওষুধ, খাবারও দেওয়া সম্ভব হচ্ছে না , দেওয়ার কেউই নেই দেখার ও কেউ নেই।

এরই মাঝে মিয়ানমারের কেন্দ্র সরকার ও রাখাইন রাজ্য সরকার রোহিঙ্গাদের প্রতি মানবতা প্রদর্শনকেও অস্বীকার করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে মুসলিম বিদ্বেষও সুস্পষ্ট। ৮ নভেম্বর রাখাইন রাজ্য সরকারের নির্বাহী সচিব টিন মং সুয়ে রাষ্ট্রীয় রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের অবশ্যই জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। আর এই মুসলিমরা তার অংশ নয়। তোমরা বিদেশিরা কি মনে করো, আমরা তার পরোয়া করি না। আমাদেরকে অবশ্যই নিজভূমি রক্ষা করতে হবে। এরপরে আসবে মানবতার কথা।’

আসলে মানবতা কোথায়?? জাতীয় সংঘে , ইউ এস এ তে নাকি ইউকে তে?? আসলে মুসলিম মারতে পৃথিবীতে কোন মানবতার প্রয়োজন হয় না বরং মুসলিম মারটাই যেন একটা বড় মানবতা ।

আর এই মুসলমান মেরেই কথিত ‘গণতন্ত্রপন্থী’ নেত্রী অং সান সু চি শান্তির নোবেল নিয়ে আজকের অশান্তির জন্য কিছুই করতে পারছে না, করছেও না।

পুর্বের কথায় ফিরে আসি! মিয়ারমারে সামরিক অভিযান থেকে বাঁচতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শত শত রোহিঙ্গা শরণার্থী , সতর্ক অবস্থানে বাংলাদেশ, তিন প্লাটুন বিজিবি মোতায়েন।

যেখানে পৃথিবীর তাবৎ মানবতা রোহিঙ্গা শরণার্থীদের জন্য কোন মানবতা দেখাচ্ছে না সেখানে বাংলাদেশ সতর্ক অবস্থানে থেকে উচিৎ এবং ন্যায্য কাজই করেছে। পৃথিবীর তাবৎ মানবতার প্রতি অনুরোধ রোহিঙ্গাদের পৃথিবী নামক গ্রহ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মায়ানমারে আরেকটা এটম বোমা নিক্ষেপ করা হউক যাতে করে পুরা মায়ানমারের হিংস্রতা বিলীন হবে।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×