মূর্তি সরানোতে কিছু মহল্লায় যে কান্নাকাটির ধুম পড়েছে, যে দরদ ঝরে পড়ছে , তা যদি মূর্তির জন্য না হয়ে মানুষের জন্য হত তবেই বলতাম সবার উপরে মানুষ সত্যি তার উপরে নাই।
এখন যে কান্নাকাটির ধুম পড়েছে তা লোক দেখানো , আমার মনে হয় তাদের সমস্যা মূর্তি সরানেতে না, সমস্যা হলো হেফাজতের কথায় মূর্তি সরিয়েছে তাই। সেকিউলার এখন নিজেদেরকে পরাজিত ভাবছেন, অনেকেই মনে করছেন ‘এ আপস তাদের পরিচয়কে সংকটে ফেলে দেয়! হেফাজতের কথায় মূর্তি সরানোতে লজ্জায় তারা মুখ দেখাতে পারছেন না।
আমি মনে করি সরকার বাহাদুর নিজ জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই মূর্তি সরিয়ে। মূর্তি রাখার জায়গা মন্দির সুপ্রিম কোর্ট নয় ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




