
আজকে উল্টো পথে অফিসে আসলাম! অফিসের ট্রান্সপোর্ট সাধারণত আমাদের পটিয়া কালারপুল কারখানা থেকে ছেড়ে মইজ্যার ট্যেক, নতুন ব্রিজ, কালামিয়া বাজার, রাহাত্তারপুল, এক কিলোমিটার, নতুন চাঁদ গাঁ থানা, বহাদ্দার হাট, মুরাদ পুর হয়ে অফিসে আসে সিডিউল অনুযায়ী । আজকে নতুন চাঁদ গাঁ থানা পর্জন্ত গিয়ে সামনে আর আগানো সম্ভব হয়নি। কারন #মোরা'র প্রভাবে প্রচুর বৃষ্টিপাত যা এতদিনের আখাঙ্খিত ছিল। তবে পুরু চট্টগ্রামের ড্রেনেজ ব্যাবস্থা এতটাই বাজে অবস্থায় যে এই কয়েক ঘণ্টার বৃষ্টির পানি হজম করার শক্তি নেই। তার উপর উন্নয়নের ফ্লাইওভার ব্রিজের অসমাপ্ত নির্মান কাজের কারনেও লালখাণ বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ড্রেনেজ ব্যাবস্থা কি তা সয়ং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ বা চট্টগ্রাম সিটি কর্পরেশন কেউই জানে না মনে হয়। সাথে ওয়াসা কতৃপক্ষ ও চোখ বন্ধ করে আছে।
আমার মনে হয় আমাদের এই সুন্দর শহরের স্বাভাবিক জীবন মান বজায় রাখতে এত দামি দামি ফ্লাইওভার তইরি করার চেয়ে খাল খননের গুরুত্ব অনেক অনেক গুন বেশি মনে হয়। ইতিমধ্যেই চ উ ক এর চেয়ারম্যান মহোদয় ঈদের উপহার হিসেবে মুরাদপুর লালখান বাজার ফ্লাইওভার ঈদের আগেই চালু করার ঘোষণা দিয়েছেন। আমি জানি না এই ফ্লাইওভারের সুবিদা কারা কারা পাবে? বা কারা এই ফ্লাইওভার ব্যাবহার করবে। শুরুর সময় আমরা একরকম নকশা দেখেছিলাম, আর এখন প্রতিদিন নির্মানাধীন ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় নকশা আর নির্মানাধীন ফ্লাইওভারের কোন মিল খুঁজে পাই না।
আগের কথায় ফিরে আসি! নতুন চাঁদ গাঁ থানা থেকে সামনে যখন যেতে পারছি না তখন চাক্তাই হয়ে ঊল্টো পথে যাওয়ার সিদ্ধান্ত নিলেম। যেতে যেতে দেখলাম রাহাত্তারপুল,কালামিয়া বাজার, নতুন ব্রিজ কোথাও পানির জট নেই। খুব স্বাভাবিক ভাবেই অফিসে চলে আসলাম। তার মানে শহরের যেই সমস্থ মানুষ বহাদ্দার হাট, মুরাদ পুর, দুই নাম্বার গেইট এলাকায় যাওয়া আসা নেই তারা শহরের এই বিরাট অংশের জলাবদ্ধাতার খবরই জানবে না। তারা মনে করবে স্বাভাবিক বৃষ্টি হয়েছে , গরম কম অনুভব হচ্ছে, আল্লাহর রহমত । বৃষ্টি আসলেই আল্লাহর রহমত, কিন্তু আমাদের দায়িত্বশীল প্রতিনিধি আর দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের অদক্ষ পরিচালনার ফলে আজকের নগরবাসীর এই নাখাল অবস্থা। চ উ ক 'এর পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পরেশন ও বিভিন্ন ফ্লাইওভার নির্মানের ঘোষণা দিয়ে যাচ্ছেন, অতচ শহর পরিষ্কার রাখার জন্য শহর সচল রাখার জন্য ফ্লাইওভারের চেয়ে খাল খনন বেশি জরুরী ।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



