somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিংবদন্তিদের প্রশংসায় টাইগাররা

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ব্যাটে যে রূপকথার জন্ম কার্ডিফে, সেটি মুখে মুখে ফিরবে বহুকাল। শুধু বাংলাদেশের মানুষের মুখে মুখে না, ঘুরবে বিশ্ব ক্রিকেটের প্রতি অলিতে গলিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে অবিশ্বাস্য এক জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। আর তাদের এই জয়ের পর বিশ্ব ক্রিকেটের বর্তমান-সাবেক বহু কিংবদন্তি প্রশংসার জোয়ারে ভাসিয়ে চলেছেন বাংলাদেশকে।
শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। এখন বিপিএলে খেলেন। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য তার অনেক। সেই সাঙ্গাকারা বাংলাদেশের ৫ উইকেটের বিস্ময়কর জয় দেখে টুইট করেছেন, 'টাইগারদের অসাধারণ চেষ্টার ফল। সাকিব আর মাহমুদউল্লাহ দারুণ ব্যাট করলো। অসাধারণ লড়াই ও স্পিরিট।'





পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিরও বাংলাদেশের বিপক্ষে পরাজিত দলে থাকার অভিজ্ঞতা হয়েছে খেলোয়াড়ি জীবনে। সেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের এমন অসাধারণ খেলা দেখে চোখ ফেরাতে পারেননি। খেলার শেষটা দেখেই আফ্রিদির টুইট, 'অসাধারণ রান তাড়া বাংলাদেশের। বিস্ময়কর ফেরা ও সাকিব-মাহমুদউল্লাহর পার্টনারশিপ! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ জীবন্ত রইলো।'
ফিরে আসার গল্প যদি বলেন একে তাহলে ইংল্যান্ডের মাইকেল ভন বুঝি এটাকেই এগিয়ে রাখবেন অনেক খেলার আগে। ৩৩ রানে ৪ উইকেট নেই। এরপর সাকিব-মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটি পঞ্চম উইকেটে। যেটি ক্রিকেট ফোকলোরে জায়গা করে নেবে অনায়াসে। সাকিব ১১৪ রান করে জয়ের দরজায় গিয়ে আউট। ১০২ রানে অপরাজিত থেকে মাহমুদউল্লাহ জয়ের উৎসব করতে করতে ফেরেন। আর এসব দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভনের টুইট, 'এর চেয়ে ভালো ওডিআই পার্টনারশিপ দেখেছি বলে মনে করতে পারছি না। জিততেই হবে এমন ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট নেই, বল সুইং করছে...আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি#সর্বকালের সেরা।'
ক্যারিবিয়ান গ্রেট ইয়ান বিশপ ছিলেন মাঠেই। ধারাভাষ্যকার দলে। ম্যাচশেষে সাক্ষাৎকার পর্বটাও করেছেন তিনি। তারপরও সব কাজ শেষ করে কতোটা বিস্ময়ে অভিভূত মন নিয়ে ফিরেছেন তা স্পষ্ট বিশপের টুইটে, '৩৩ রানে ৪ উইকেট থেকে এটা এক কথায় বাংলাদেশের অবিশ্বাস্য কাণ্ড।' নিউজিল্যান্ডেরই সাবেক অল-রাউন্ডার স্কট স্টাইরিসও বাংলাদেশকে করেছেন কুর্নিশ, 'অভিবাদন টাইগাররা'।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×