আমরা যদি ক্রিকেট ভালবাসি তবে ইন্ডিয়া টিমের ব্যাটিং প্রাণ ভোমরা কোহলির প্রতিভা স্বীকার করতেই হবে। উপমহাদেশ টাইপ উইকেটে সে সম্ভবত সর্বকালের সেরাদের একজন। ম্যাচ জেতায় ভুমিকা এবং চেজিংয়ের দক্ষতা বিবেচনায় সে শচীন মানের ভাল ব্যাটসম্যান। এটা আমার ব্যক্তিগত মতামত, এ বিষয়ে তর্ক হতে পারে
এই অসম্ভব প্রতিভাবান একজন প্লেয়ার হিসেবে কোহলির এটিচুড এবং বডি ল্যাংগুয়েজ সম্ভবত ইতিহাসে সবচেয়ে বাজে। তার ব্যাটিং আমি উপভোগ করি কিন্তু তার বডি ল্যাংগুয়েজ আমাকে অস্বস্তি দেয়। এই এটিচুড গত অভ্যাসটা হয়ত তার জাতিগত হতে পারে।
গতকাল টস হারাটা একটা ফ্যাক্টর ছিল, আর একটা ফ্যাক্টর ছিল পরিকল্পিত ফাদে তামিম পা দিয়ে আউট হওয়া। এইরকম প্লাট পিচে ইন্ডিয়ার মত টিমের জন্য ৩৫০ রানও হয়ত বড় স্কোর নয় আর তামিম আউট হওয়ার পর সেই বড় স্কোর করবার লোভে এটাক করতে গিয়ে পুরো গেম প্ল্যান ভেস্তে গেছে।
খেলা খেলাই, যুদ্ধ নয়। খেলায় হারজিত থাকেই। ভারত ভালো খেলে জিতেছে, অভিনন্দন তাদের। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সামনে আরও ভাল খেলবে ইনশাল্লাহ। একদিন চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ আমরা জিতব। সেই শুভ সময়ের অপেক্ষায়!!
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




