somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের টুকিটাকি

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। এবার চোখ বুলানোর পালা আসরের খেরো খাতার দিকে। যাতে দেখা যায় ৩৩৮ রান করে গোল্ডেন ব্যাট জিতেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। আর বিধ্বংসী বোলিংয়ে ১৩ উইকেট শিকার করে গোল্ডেন বল জিতেছেন পাক পেসার হাসান আলি।
গল্পের শুরুটা আজ আনপ্রেডিকটেবল বিশেষন দিয়েই হোক। টুর্নামেন্ট শুরুর আগেও আলোচনায় ছিল না যে দলটি তাদের শিরেই কি'না চ্যাম্পিয়ন্স ট্রফির মুকুট! হয়ত দলটি পাকিস্তান বলেই সম্ভব হয়েছে এমনটি। যার মধ্য দিয়ে মধুর এক প্রতিশোধই নিয়েছে মিকি আর্থারের শিষ্যরা। ফাইনালের আগ পর্যন্ত এবারের আসরে সবচেয়ে বড় ব্যবধানে হার ছিল যাদের বিপক্ষে, সেই ভারতকেই তারা দিয়েছে ১৮০ রানে হারের লজ্জা।






চ্যাম্পিয়ন্স ট্রফি এ সর্বোচ্চ রানের দেখা মিলেছে ফাইনাল ম্যাচে। ৩৩৮ রান করে ছড়ি ঘুরিয়েছে পাকিস্তান। আর সর্ব নিম্ন ১৫৮ রানের স্কোরটা তাদের চীর প্রতিদ্বন্দ্বীদের। উইকেটের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালে টিম ইন্ডিয়ার বিপক্ষে যে হিসেবটা ছিল ৯ উইকেটে। তবে টুর্নামেন্ট সেরা ২২৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে বিশ্ববাসীকে ঠিকই নিজেদের জাত চিনিয়েছেন মাহমুদুল্লাহ-সাকিব।

এবার দৃষ্টি ফেরানো যাক ব্যাক্তিগত নৈপুন্যের দিকে। আসর সর্বোচ্চ ৩৩৮ রান এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। যেখানে সেঞ্চুরির সংখ্যা একটি আর অর্ধশত আছে তার দ্বিগুন। এর পরের চারটি নামের একটি টাইগার ওপেনার তামিম ইকবালের। চার ম্যাচে এক সেঞ্চুরিতে তিনি করেছেন ২৯৩। ৩০৪ নিয়ে তামিমের উপর আছেন অরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তবে আলো ছড়ালেও জো রুট আর বিরাট কোহলির মত তারকারা ছাপিয়ে যেতে পারেননি তামিম ইকবালকে।

বল হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের জাত চিনিয়েছেন পাক পেসার হাসান আলি। শিকার করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ১৩ উইকেট। ৯ উইকেট নিয়ে এরপরই আছেন অজি বোলার জস হ্যাজেলউড। সেরা পাচেঁর পরের তিনটি স্থান দখলে নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট, জুনাইদ খান এবং আদিল রশিদ। তবে সেরা বোলিং ফিগারের মালিক হ্যাজেলউড। ৫২ রানে তিনি শিকার করেছেন ৬ উইকেট। যা এই আসরে কোন পেসারের এক মাত্র পাঁচ উইকেট শিকার।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×