somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠ্যালার নাম বাবাজি!

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবাদের মুখে পড়ে ঈদ-উল-ফিতর উপলক্ষে সমকামীদের অধিকার নিয়ে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের আয়োজনে আরটিভিতে সম্প্রচারিত ‘রেইনবো’ নাটক টি ৩ জুলাই রোববার ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছে আরটিভি কতৃপক্ষ।।
ফেসবুক এখন এমন এক শক্তিশালী মাধ্যম যাতে অন্যায়ের বিরুদ্ধে চাইলেই প্রতিরোধ করা যায় যার প্রমান আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজের রেটিংয়ে বড় ধরনের ধস নামা। ওয়ান স্টার কমেন্টকারীদের সংখ্যা আড়াই হাজার থেকে মাত্র তিন ঘণ্টায় দশ হাজারে উন্নীত হওয়ায় তারা তাদের রেটিং অপশন হাইড করে রেখেছে। একেই বলে ঠ্যালার নাম বাবাজি।

রেইনবো নামের নাটকটি আরটিভিতে প্রচার করা হয়েছিল ঈদের চতুর্থ দিন রাত ১১টা ৫ মিনিটে। রেইনবো নাটক পরিচালনা করেছেন আশফাক নিপুণ এবং এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা ও জন কবির। রেইনবো নাটকের মূল উপাদান সমকামিতা ও সমকামীদের প্রতি ভালোবাসা।

সমকামিতা পৃথিবীর সব ধর্মে নিষিদ্ধ। পৃথিবীর ইতিহাসে অনেক জাতি এ অপরাধের কারণে ধ্বংস হয়ে গেছে। ধ্বংসের পথে চলছে পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের নির্লজ্জ সমকামিতা দেশগুলোর চারিত্রিক অধঃপতনের কারণ। সমকামিতার কারণেই সেখানে পারিবারিক ব্যবস্থা আজ বিলুপ্তির পথে। এমন ধ্বংসাত্মক একটি বিষয় কোনো সুস্থ বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না।

বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও সমকামিতা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ দন্ডবিধির ৩৭৭ ধারায় বলা হয়েছে যে, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করেন, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

সমকামিতাকে প্রমোট করে RTV তে যে নাটক প্রচারিত হয়েছে তার স্পন্সর করেছে গ্রামীণফোন। সব শয়তানের গুরু গুলো একত্রিত হয়ে নবী হযরত লুত আ. এর জাতিকে মহান আল্লাহ যে অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছিলেন, সেই প্রকৃতিবিরোধী এবং বাংলাদেশের সংবিধান ও সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় বিশ্বাসবিরোধী কাজকে তাদের হাতে থাকা অস্ত্রের সর্বোচচ ব্যবহারের মাধ্যমে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।

চারদিক থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর গ্রামীনফোন বলছে, বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে শুধুমাত্র আর্থিক পৃষ্ঠপোষকতা করা নাকি তাদের কাজ। অনুষ্ঠানের গল্প বা কাহিনীর বিষয়ে তাদের নাকি কোন সিদ্ধান্ত বা বক্তব্য নেই। এমন বক্তব্য গ্রামীনফোনের ঐদ্ধত্য প্রকাশ ও দেশের অধিকাংশ মানুষের বিশ্বাসের সাথে প্রতারণা করার শামিল।

স্পন্সর করে টাকা ঢালার আগে গল্প বা কাহীনি যদি তাদের দেখার বিষয় না হয়, তাহলে তাদের কাজ কি?? যে কোন কিছুতেই তারা টাকা ঢালবে !!? কিন্তু “অনুষ্ঠানে শুধু আর্থিক পৃষ্ঠপোষকতা করাই আমাদের কাজ” কথা তাদের সবসময় মনে থাকে না ,শুধু মুসলামানদের বিরুদ্ধে গেলে, ইসলামের কোন নীতির সাথে সাংঘর্ষিক কিছু হলেই তাদের চেতনা জেগে উঠে। আমাদের পকেট কেটে নেয়া টাকা দু হাতে ঢালতে থাকে।

সমকামিতাকে প্রমোট করে RTV তে যে নাটক প্রচারিত হয়েছে তার জন্য RTV ক্তৃপক্ষ এবং সমকামিতাকে প্রমোট করে স্পন্সর হওয়ার জন্য গ্রামীণফোনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×