somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুযোগ এবং ভয় !!

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমাদের নিজেদের মনের মধ্যে অজান্তেই একটা বাঘ লুকিয়ে রাখি, যা আমাদের সব সময় দৌড়ের উপর রাখে। সোজা বাংলায় বললে হবে, সব সময় নিজেকে একটা অজানা ভয়ের মধ্যে রাখা, এইটা করলে না জানি ওইটা হবে, সেটা হবে, আরও কত কি। এবং ব্যাপারগুলো নতুন একটা সুযোগ সামনে আসলে ঠিক সেই ভাবেই ধরা দেয়, যা একটা খাপ ছাড়া ভয়।

আমাদের এই ঘটনাবহুল জীবনের মধ্যে একটা সুপরিচিত দার্শনিক মতবাদ প্রচলিত আছে যে, আপনি অনেক সময় চাইলেই সব কিছু গ্রহণ করতে পারবেন না কিংবা চাইলেই কিছু ছেড়ে দিতে পারবেন না। দিনকে দিন আপনি বড় হচ্ছেন, বড় হবার সাথে সাথে আপনার চারপাশের অবস্থা বদলে যাচ্ছে, আপনার চাহিদা বদলে যাচ্ছে, আপনার চাওয়া পাওয়ায় আসছে আমূল পরিবর্তন। কিন্তু আপনি সব কিছুই দু’হাতে আগলে নেবার চেষ্টা করছেন। না আপনি নিজেকে সামাল দিচ্ছেন, না আপনি আপনার মানসিকতাকে ধরে রাখতে পারছেন। তবে এটাও সত্য যে, কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে হলে অনেক সময়ই আমাদের সামনে আসা কিছু সুযোগ ছেড়ে দিতে হয়।

এমন সময়ে স্রেফ নিজের কাছেই আসতে হবে; হ্যাঁ নিজেকে প্রশ্ন করুন, আপনার ভীতি এবং উদ্বেগ আপনার সিদ্ধান্তকে কতটুকু প্রভাবিত করছে কিংবা এই সুযোগটি ছেড়ে দিলে ভবিষ্যতে কী ঘটবে সে ব্যাপারে আপনি চিন্তিত?

অজানা ভবিষ্যত নিয়ে এই উদ্বেগ আসাটা খুবই স্বাভাবিক। আমরা আসলে কেউই জানি না সামনে কি ঘটবে। আমাদের কাছে সব সময়ই জানা এবং চেনা পথটিই সহজ এবং নিরাপদ মনে হয়। অন্যদিকে অজানা পথ নিয়ে মনের মধ্যে জন্ম নেয় নানা ধরনের শঙ্কা। হতে পারে সেটি আরো সহজতর, আরো আকর্ষণীয় অথবা কঠিন থেকে কঠিনতর কিছু। কিন্ত কে জানে এই কঠিন যাত্রা বা এই কঠিন অজানা পথ হয়তো আপনার জন্য কেমন সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে। সেক্ষেত্রে অজানা পথকে না বলাই উত্তম।

সবার শুরুতেই আপনি আপনার স্বপ্ন এবং আপন লক্ষ্যের দিকে নজর দিন। একবার ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখুন তো সেগুলো কি আসলেই ফ্যান্টাসি নির্ভর কিনা? তবে আমি বলবো, যদি আপনার স্বপ্ন হয় বিখ্যাত হওয়া, তাহলে লক্ষ্যটি আপাতত একটি কল্পনার জগতের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। তবে আপনি যদি আলালের ঘরের দুলাল হয়ে থাকেন, তাহলে অন্য কথা। বিখ্যাত হবার চিন্তাভাবনা করা বা স্বপ্ন দেখা এমন একটি বিষয় যার মাধ্যমে আপনি অনেক আনন্দ পেতে পারেন, কিন্তু আপনার কাজের মাধ্যমে কবে অর্জন করতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই।

শুধু ফ্যান্টাসির জগতে সীমাবদ্ধ না থেকে আপনার দরকার নতুন কিছু শেখা বা ব্যবসা আরম্ভ করা। তবে আমি এটাও বলছি না যে, আপনি ফ্যান্টাসির মধ্যে থাকতে পারবেন না। এ দুটোকেই আপনি আপনার কাজের দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন।শুধু শুধু বসে দিবাস্বপ্ন দেখার চেয়ে নিজের নাগালের ফ্যন্টাসিগুলো পূরণের জন্য কাজে লেগে যাওয়াই তো ভালো। তাই নয় কি?
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×