somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের নেতৃত্বের প্রতি অপপ্রয়াস: ইতিহাস বিকৃতির নতুন চেষ্টা

০৪ ঠা জুন, ২০২৫ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারও ইতিহাসের বিকৃতি, আবারও মুক্তিযুদ্ধের মহানায়কদের অবমূল্যায়নের নীলনকশা! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানের মতো মুক্তিযুদ্ধের স্থপতিদের "মুক্তিযোদ্ধা" স্বীকৃতি বাতিল করে "সহযোগী" তকমা দেওয়ার অপচেষ্টা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে ধ্বংস করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তাঁর গ্রেপ্তার ও পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেওয়া— এগুলো কি "সহযোগীর" কাজ? মুজিবনগর সরকারের নেতৃত্ব, যুদ্ধকালীন সংগঠন ও কূটনৈতিক লড়াই কি "সহযোগিতার" পর্যায় পড়ে? তাহলে কীভাবে একটি অধ্যাদেশ জারি করে তাঁদের অবদানকে খাটো করা যায়?

এটি কোনো প্রশাসনিক সংশোধন নয়, এটা একটি রাজনৈতিক প্রকল্প— যারা বারবার মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায়। ২০২২ সালের জামুকা আইনে বঙ্গবন্ধু ও তাঁর সহযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু আজ সেই স্বীকৃতি কেড়ে নেওয়ার পেছনে কী উদ্দেশ্য? যাঁদের রক্ত, ত্যাগ ও নেতৃত্বে এই দেশ স্বাধীন, তাঁদের তালিকা থেকে বাদ দিয়ে কি মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা চলছে?

জাতি জানতে চায়:

কাদের স্বার্থে এই সিদ্ধান্ত?

কেন এই মুহূর্তে, যখন দেশ রাজনৈতিক উত্তাপের মধ্যে দিয়ে যাচ্ছে?

বঙ্গবন্ধুকে "মুক্তিযোদ্ধা" হিসেবে স্বীকৃতি না দিলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কীভাবে লেখা হবে?

ইতিহাসের নির্মম সত্য হলো— যতবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে চেয়েছে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী, ততবারই তা ফিরে এসেছে আরও প্রবলভাবে। আজও এই অপপ্রয়াস ব্যর্থ হবে। কারণ, বাঙালির চেতনার মর্মমূলে মিশে আছেন বঙ্গবন্ধু, তাঁর সঙ্গীরা এবং ৩০ লক্ষ শহীদের রক্ত। গেজেটের কালো কালিতে তাঁদের অবদান মুছে ফেলা যাবে না।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৫ সকাল ১১:০০
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×