somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়াস কবিতা/গান-১

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নিই, আমি এই প্রথম ব্লগে আমার লেখা পোস্ট করলাম। এটা কেমন কবিতা/গান হয়েছে জানিনা। আদৌ কিছু হয়েছে কিনা তাও জানিনা। সবাই পড়ে জানাবেন কেমন লাগল। নির্জলা প্রসংসা নয়, সমালোচনা চাই।

সময়
কথা ও সুরঃ আহসান খোকন।

সময় তোমাকে নাড়তেই হবে আমার দুয়ারে কড়া,
সময় তোমাকে গুনতেই হবে মূল্য খুব চড়া।
সময় তুমি এখনো নেই আমার দেয়াল ঘড়িতে,
সময় তুমি কখনো আসনি আমার ভাঙ্গা বাড়িতে।
সময় তুমি দুর্নীতিবাজ নেতার বাড়িতে থাকো,
সময় তুমি প্রেমিকার চোখ ঘোলাটে করে রাখো।
আসলেই তুমি নেই হইতো আগেও ছিলেনা,
তোমার জন্য কতো ছুটোছুটি, হিসাব মিলেনা।


সময় তুমি লিখে দিয়েছো রানা প্লাজার ইতিহাস,
ছিটমহলে বন্দিজীবন, মুক্তির মিছে আশ্বাস।
সময় তুমি বদলে দিয়াছো দাসত্বের সংজ্ঞা,
সময় তুমি থামাতে পারনি সাম্প্রদায়িক দাঙ্গা।
তুমি কাঁটাতারে আছো লটকে ফেলানির লাশ হয়ে,
কোটি মানুষের ক্ষুধার জ্বালা এখনো চলেছো বয়ে।
আসলেই তুমি নেই হয়তো আগেও ছিলেনা,
তোমার জন্য কত ছুটোছুটি হিসাব মিলেনা।


তোমার জন্য কত সিনেমা, কত গান হলো লেখা,
পাল্টে দেবার অঙ্গীকারে সময় কাটলো বৃথা।
তুমি আসবে বলে বেকারের দল এখনো আছে আশায়,
সময় তোমাকে আসতেই হবে হাত রাখতেই হবে কড়ায়।
আর কতকাল দেখাবে তুমি বাঁদর নাচের খেলা,
আর কতবার লিখবে তুমি ট্র্যাজেডি নাট্য পালা।
সময় তুমি আছো কি নেই তাতে নেই মাথা ব্যথা,
এবার তোমাকে ভাবতেই হবে কৃষক-মজুর-বেকারের যত কথা।


Dedicated to
সাজিব ভাই,
আমি জানি আপনার সময় আসবেই, আসতেই হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×