somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

গান সৈনিক
quote icon
আমি আহসান খোকন। আমের জন্য দুনিয়া বিখ্যাত চাঁপাই নবাবগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রামে আমার জন্ম। বছর দু\'য়েক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে একাডেমিক শিক্ষাজীবনের সমাপ্তি টেনেছি। এখন বিশ্বায়ন ও মন্দার চক্করে পড়ে পরিপূর্ন বেকার জীবন উপভোগ করছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে আমি খুবই উন্নত ধারনা পোষন করতাম। ভাবতাম ইউনিভার্সিটির শিক্ষকদের জ্ঞান হবে ইউনিভার্সাল। আমার এই ভুল ভাঙতে বেশিদিন লাগেনি। কয়েকদিনেই বুঝে গেলাম এখানে ক্রিয়েটিভিটির স্থান নেই। সব মুখস্তের দলে। তাই প্রচলিত পদ্ধতির প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকে তেমন একটা টানেনি। যে ক\'জন মনের মত শিক্ষক ছিলেন তারাও কেউ ঢাকায়, কেউ বিদেশে পাড়ি জমালেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমার প্রাপ্তি কিছু অসাধারণ মানুষের বন্ধুত্ব, গীটার শেখা এবং প্রকৃতি ও আড্ডা থেকে প্রাপ্ত অসীম জ্ঞান। এগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে।বিদ্যালয়ের পাঠ্য বই আমার কাছে চিরকাল অপাঠ্যই ছিল। সাহিত্য আমাকে ছোটবেলা থেকেই পড়া শিখিয়েছে। জন্মসূত্রে প্রাপ্ত বাবার ছোট্ট লাইব্রেরী এবং গ্রামের \'প্রতীতি\' নামক বিশাল লাইব্রেরীর বই আমার জন্য বিরাট প্রাপ্তি। আমি হলপ করে বলতে পারি বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ এই সুবিধা সারা জীবনে পায়না। এটা আমার জন্য ডায়মন্ড লাক বলতে হবে। বাবার সংগ্রহ করা অতি পুরাতন মলাটহীন বইগুলো চাখতে চাখতে কখন যে নেশায় ডুবে গেছি বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন বই গিলে খাওয়া শুরু করেছি। ইদানিং অবশ্য ইন্টারনেট ব্যবহারের চাপে বই পড়া কমে গেছে।পদার্থবিজ্ঞান আর রসায়নের জটিল ও উচ্চমার্গীয় সমীকরন ছাড়া আমার সমস্ত বিষয় পড়তে ভাল লাগে। সাহিত্য, ইতিহাস, রাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্ম, দর্শন,বিতর্ক, চিত্রশিল্প, চলচিত্র, সঙ্গীত, কার্টুন ও অ্যানিমেশন ও কার্টুন, খেলা ইত্যাদি আমার প্রিয় বিষয়। সবগুলোকেই আমি উপভোগ করি। কিন্তু এও জানি কোন একটা বিষয়ে পন্ডিত হতে না পারলে কোথাও সফল হওয়া সম্ভব নয়। ছোটবেলা থেকেই কবিতা লেখার অভ্যাস ছিল। এখন গীটারের টুংটাং এর সাথে মিলিয়ে কিছু কথা লিখতে ভালই লাগে। আমি জানিনা কথাগুলো সত্যিকারের লিরিক কিংবা সুরগুলো গান হয়ে উঠে কিনা। না হলেও কোন ক্ষতি নেই। আমি এসব নিজের জন্যই করি, একান্তই নিজের প্রশান্তির জন্য করি। সঙ্গীতে আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ব্লগিং আমি করতে চাইনা। এটা আমার কাছে খুবই বিরক্তিকর একটি জিনিস। তারপরও ব্লগীং করতেই হবে যেমনটা টয়লেটে যেতে না চাইলেও যেতেই হয়। আমি চাই গান নিয়ে থাকতে, সারাবেলা সুরের মুর্ছনায় ডুবে থাকতে চাই। কিন্তু আমি পারিনা। দেশমাতৃকার বেহাল দশা, মানুষের অবর্ননীয় অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক দুর্দশা দেখে আমি কিছুতেই স্থির থাকতে পারিনা। কিন্তু আমি কিছুই করতে পারিনা, আমি দুর্বল মানুষ। আমি সমাজ বদলে দিতে চাই, কিন্তু হাতিয়ার নেই। নাহ ভূল বললাম। গানই আমার হাতিয়ার, গীটারই আমার অস্ত্র। সুরের হাওয়ায় বদলে দেবো সমাজ, এ আমার অঙ্গীকার। কবির সুমন আমার ভাবগুরু।আমার ব্লগে শালীনতা বজায় রেখে যেকোন মন্তব্য করবেন। মতভেদ হলে সমস্যা নেই। মতভেদ তো থাকবেই এবং এর মাধ্যমেই আমার সত্যটা জানা হয়ে যাবে। আপনি নাস্তিক হলেও আমার সমস্যা নেই কিন্তু কোন ধর্মকে আঘাত করে মন্তব্য করবেন না। মানুষের ধর্মানুভুতিতে আঘাত করার মত জঘন্য কাজ আর কিছু নেই। কারন মানুষ একমাত্র ধর্ম পালন করেই পরিপুর্ন আত্মিক প্রশান্তি লাভ করে। যার যা ধর্ম তাতেই তার আত্মীক আনন্দ।ফেসবুকে আমি- www.facebook.com/ahsan.khokon ইমেইল- [email protected]আমার ব্লগ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন প্রতিটি সৃষ্টিকে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নষ্ট সময়

লিখেছেন গান সৈনিক, ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২৬

থমকে থাকা সময় থেকে যেই চেয়েছি
দূর আকাশে,
আজন্মের সেই নষ্ট সময় ঘেঁষে।
তোমার মতই বক্র হাসি কেউ হেসেছে
দূর আকাশে বসে,
আজন্মের সেই নষ্ট সময় ঘেঁষে।
নষ্ট সময় এখনো আছে সেই আগের মতই
সে পথেই চোখ মেলে,
সেই পথটাকে বদলাবো বলে বদলে গেছি, নিজেই কবে
রোজ দিয়েছি হাওয়া নষ্ট পালে,
আজন্মের সেই হৃষ্ট স্মৃতি ভুলে।

বরিশাল
২৫/০৪/২০১৭ বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

Cool রস

লিখেছেন গান সৈনিক, ১৪ ই জুন, ২০১৭ রাত ১:৩৮

সাপ্তাহিক ছুটিটা ইদানিং আমার কাছে খুব লম্বা মনে হয়। মনে হওয়ার যৌক্তিক কারণ আছে বৈকি। সপ্তাহের শেষ কর্মদিনে দুপুরের উত্তাপ যত কমতে থাকে অফিস ততই ফাঁকা হতে থাকে। বিকেল গড়াতেই বিশাল এই বিল্ডিং এর ভিতরে গা ছমছম করে। আমি হয়ে পড়ি একা। এমনকি বাসাতেও একা।

বাসার একজন ফ্যামিলিওয়ালা গতকালই পগারপার।... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     like!

বিক্ষিপ্ত কবিতা.....

লিখেছেন গান সৈনিক, ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

অপূর্ণতার স্বাদ
--- আহসান খোকন।

যা কিছু চাওয়ার ছিল,
যদি তার সবটুকু হয়ে যেত পাওয়া?
না পাওয়ার বাষ্পশ্বাস টুকু
যদি হয়ে যেত সুনির্মল হওয়া?
যদি অন্ধকার না থাকিত এ আলোর ভুবনে একতিল?
কেমনে বুঝিতে হে মানব সন্তান, কে তব ঘরের লোক?
অজ্ঞাতকুলশীল কেই বা স্বজন?
কার জন্য করিবে তুমি সমস্ত বিসর্জন?
ভাবো একবার-
তব সমস্ত মনোজগৎ করিয়া অধিকার।
যত সব বন্ধন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

লিরিক- ২ বিফল আর্তনাদ

লিখেছেন গান সৈনিক, ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

বিফল আর্তনাদ
কথা ও সুরঃ আহসান খোকন।

আজকে মরলে কালকেই তুমি নিছক একটা সংখ্যা,
তোমার জন্য বাজাবেনা কেউ দামামা কিংবা ডঙ্কা ।।
তোমার জন্য লেখা হবেনা একটাও প্রেসনোট,
তোমার লাসের বেচাকেনা দেখে হাসবে শকুন-কাক।
তুমি মানুষ, তুমি বাঙালি, এটা বলবেনা কেউ,
কোন জাত কোন ধর্মের কোন নেতানেত্রীর ফেউ।।

তোমার জন্য সুমন হইতো বাধবে নতুন গান,
তোমার জন্য... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

সুন্দরবন তেল বিপর্যয় এবং কর্তৃপক্ষের ঘৃন্য দায়িত্ব জ্ঞানহীনতা

লিখেছেন গান সৈনিক, ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

সুন্দরবনে তেলের ট্যাংকার ডুবে সুন্দরবনের সমস্ত এলাকায় প্রায় আড়াই লাখ লিটার ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশবিদ গণ পরিবেশের মারাত্মক বিপর্যয়ের কথা বলছেন। স্বয়ং জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে।ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মধ্যম ও সামাজিক যোগাযোগের সাইটের মাধ্যমে বিপর্যয়ের চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। নদীতে মাছ পাওয়া যাচ্ছেনা, ডলফিনের দেখা মিলছেনা, কুমিরের মুখে ঘা... বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ৪০৬ বার পঠিত     like!

লিরিক- ১

লিখেছেন গান সৈনিক, ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

সময়
কথা ও সুরঃ আহসান খোকন।

সময় তোমাকে নাড়তেই হবে আমার দুয়ারে কড়া,
সময় তোমাকে গুনতেই হবে মূল্য খুব চড়া।
সময় তুমি এখনো নেই আমার দেয়াল ঘড়িতে,
সময় তুমি কখনো আসনি আমার ভাঙ্গা বাড়িতে।
সময় তুমি দুর্নীতিবাজ নেতার বাড়িতে থাকো,
সময় তুমি প্রেমিকার চোখ ঘোলাটে করে রাখো।
আসলেই তুমি নেই হইতো আগেও ছিলেনা,
তোমার জন্য কতো ছুটোছুটি, হিসাব মিলেনা।


সময়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

সিরিয়াস কবিতা/গান-১

লিখেছেন গান সৈনিক, ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮

প্রথমেই বলে নিই, আমি এই প্রথম ব্লগে আমার লেখা পোস্ট করলাম। এটা কেমন কবিতা/গান হয়েছে জানিনা। আদৌ কিছু হয়েছে কিনা তাও জানিনা। সবাই পড়ে জানাবেন কেমন লাগল। নির্জলা প্রসংসা নয়, সমালোচনা চাই।

সময়
কথা ও সুরঃ আহসান খোকন।

সময় তোমাকে নাড়তেই হবে আমার দুয়ারে কড়া,
সময় তোমাকে গুনতেই হবে মূল্য খুব চড়া।
সময় তুমি এখনো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩২৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ