অপূর্ণতার স্বাদ
--- আহসান খোকন।
যা কিছু চাওয়ার ছিল,
যদি তার সবটুকু হয়ে যেত পাওয়া?
না পাওয়ার বাষ্পশ্বাস টুকু
যদি হয়ে যেত সুনির্মল হওয়া?
যদি অন্ধকার না থাকিত এ আলোর ভুবনে একতিল?
কেমনে বুঝিতে হে মানব সন্তান, কে তব ঘরের লোক?
অজ্ঞাতকুলশীল কেই বা স্বজন?
কার জন্য করিবে তুমি সমস্ত বিসর্জন?
ভাবো একবার-
তব সমস্ত মনোজগৎ করিয়া অধিকার।
যত সব বন্ধন আছে এ বিশ্ব চরাচরে,
তার সবটুকু টিকে আছে না পাওয়ার অগোচরে।
না পাওয়ার কোন এক অদ্ভুত বেদনায়
বৃহতেরা নেমে আসে ক্ষুদ্রের তালিকায়-
বারবার।
না পাওয়ার সৌন্দর্যটা কি যে অপার
দেখেছে সকলে মানস নেত্র করিয়া প্রসার।
ভেবে দেখো হয়ে তন্ময়-
যদি না থাকিত হারাবার সংশয়,
তবে কি ফিরিত তীরে অশান্ত তরঙ্গ নিচয়।
জানাতো কি বারবার হৃদয়ের ব্যথা,
কমুদীর সাথে চাঁদ কহিত কি চুপি চুপি কথা।
তবে ভাব হে মান সন্তান,
না পাওয়ার কৃতিত্বটা কততুকু সুমহান।
অজস্র চাওয়ার মাঝে দু' একটা পাওয়া
কেমনে বদলায়ে দেয় জীবনের সমস্ত হাওয়া।
না পাওয়া আছে বলেই পেয়ে তাই এতো আনন্দ
ছোট ছোট না পাওয়া এনে দেয় জীবনে সুমধুর ছন্দ।
পূনশ্চঃ এই কবিতা লিখেছিলাম প্রায় দশ বছর আগে। তখন অনেক ছোট মানুষ ছিলাম। গ্রন্থগত যে ভাষা শিখেছিলাম এতে তারই সমাবেশ ঘটেছে। রোজই ভাবি এই কবিতা নতুন করে আধুনিক ভাষায় লিখবো। কিন্তু আজও হয়নি। হবে কিনা তাও জানিনা।
রচনাকালঃ ২৪/১০/২০০৫, রাজশাহী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




