বিফল আর্তনাদ
কথা ও সুরঃ আহসান খোকন।
আজকে মরলে কালকেই তুমি নিছক একটা সংখ্যা,
তোমার জন্য বাজাবেনা কেউ দামামা কিংবা ডঙ্কা ।।
তোমার জন্য লেখা হবেনা একটাও প্রেসনোট,
তোমার লাসের বেচাকেনা দেখে হাসবে শকুন-কাক।
তুমি মানুষ, তুমি বাঙালি, এটা বলবেনা কেউ,
কোন জাত কোন ধর্মের কোন নেতানেত্রীর ফেউ।।
তোমার জন্য সুমন হইতো বাধবে নতুন গান,
তোমার জন্য হবেনা মিছিল হবেনা কোনো স্লোগান।
তোমার জন্য মধ্যরাতে হবেনা মুক্তবাক,
তোমার লাসের বেচাকেনা দেখে হাসবে শকুন কাক।
তুমি মানুষ, তুমি বাঙালি, এটা বলবেনা কেউ,
কোন জাত কোন ধর্মের কোন নেতানেত্রীর ফেউ।।
ও বঙ্গমাতা উত্তর চাই বলো কতো আর কতো ?
তোমার প্রহরী খুনীর বেশে হত্যাযজ্ঞে রত।।
মানুষ মরছে প্রতিবাদে কেউ যাইনাতো শাহবাগে,
মানবাত্মা ভূলুণ্ঠিত হত্যার মহারোগে।
মানুষ মরছে প্রতিবাদে কেউ তুলছেনা কোন স্লোগান,
মানুষ হয়ে ক্যামনে করছি মানুষেরই অপমান।
বঙ্গমাতা মেঘে মেঘে তুমি বিয়াল্লিস পেরিয়াছো,
এতো রক্ত ঝরেছে মাগো এখনোকি বেঁচে আছ।।
আজকে মরলে কালকেই তুমি নিছক একটা সংখ্যা,
তোমার জন্য বাজাবেনা কেউ দামামা কিংবা ডঙ্কা ।।
তোমার জন্য লেখা হবেনা একটাও প্রেসনোট,
তোমার লাসের বেচাকেনা দেখে হাসবে শকুন-কাক।
তুমি মানুষ তুমি বাঙালি, এটা বলবেনা কেউ,
কোন জাত কোন ধর্মের কোন নেতানেত্রীর ফেউ।।
নোটঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্নভাবে খুন হচ্ছে। কখনো কখনো রাষ্ট্রই স্বয়ং এই হত্যার সাথে জড়িত। কয়েকদিন পরেই মানুষগুলো পরিসংখ্যানের খাতায় নিছক সংখ্যা হয়ে দাঁড়ায়। তাদের জন্যই আমার এই গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।