থমকে থাকা সময় থেকে যেই চেয়েছি
দূর আকাশে,
আজন্মের সেই নষ্ট সময় ঘেঁষে।
তোমার মতই বক্র হাসি কেউ হেসেছে
দূর আকাশে বসে,
আজন্মের সেই নষ্ট সময় ঘেঁষে।
নষ্ট সময় এখনো আছে সেই আগের মতই
সে পথেই চোখ মেলে,
সেই পথটাকে বদলাবো বলে বদলে গেছি, নিজেই কবে
রোজ দিয়েছি হাওয়া নষ্ট পালে,
আজন্মের সেই হৃষ্ট স্মৃতি ভুলে।
বরিশাল
২৫/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




