somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফুজ্জামান জিকো
যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?n

হাজার বছরের সেই পুরোনো গুন গুন শব্দ..

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চতুর্থ শ্রেণীর ইংরাজী ক্লাস নিতে ঢুকসি। ক্লাস শিক্ষিকা আমায় পেলেই, ঘোড়া দেখে খোড়া হয়ে যান। বলেন, যা না ক্লাসটা নিয়ে আয়?

আমি আমতা আমতা করি। এই অবসরে আমার মহাভারত উদ্ধারের মত কাম কাজ থাকেনা। তবুও মুখে আমতা আমতা করি? আমি যাবোওও?
মনে মনে একশো স্পীডে ক্লাস নেবার আগ্রহ দৌড়ুতে থাকে। বাচ্চাদের ক্লাসে ঢুকলে ফেলে আসা সময় গুলো ফিরে পাই।

চতুর্থ শ্রেণীর ইংরেজী ক্লাস। ঢুকতেই একেবারে কান ফাটানো শব্দে, Good Morning Sir ! আমি পুরাই কেপে গেলাম। এরা বিষ মরিচের মতন, এইটুকু গুড়ো গলায় কি স্বর? আমাদের ও ছিলো, আমরা গুণ গুণ করলেও পুরো স্কুল বাড়ি, মাঠ পেরিয়ে রাস্তাতে থরকম্প উঠতো?

চেয়ারে বসতে বসতেই দেড় ফুট সাইজের মিনু আর রাব্বি এগিয়ে এসেছে। রাব্বির হাতে পুরো ক্লাসের হোমওয়ার্কের খাতা, যা ওর বুক পেটের সাথে মিশে মুখ ঢেকে রেখেছে। মিনুর হাতে নালিশের খাতা ! কে কে কথা বলেছে??

হে হে হে- মনিটরের কথা মনে পড়ে? মনিটরের খাতায় একটা নাম কমন থাকতো প্রত্যেক ক্লাসে- দ্যাটস মি ! কোন কোন স্যার আমারে সাজা দেওয়া ছেড়েই দিতো, পুরাই হতাশ। আবার কোন কোন স্যার চ্রম ক্ষেপে থাকতেন, ক্লাসে যেনো প্রতিশোধ নিতেই আসতেন। কি বিচ্ছু?

যাই হোক, রাব্বিকে বললাম, খাতা রেখে দাও, কাল তোমাদের ম্যাম দেখবে?

বললোঃ ম্যাম কি ডা স্যার?
পাশ থেকে মিনুঃ আরে আপামনির কথা বলে, গরু একটা !

নালিশের খাতা হাতে নিলাম, অপরাধ সমুহঃ শার্টে দাগ, চিল্লানো, মারামারি, হোম ওয়ার্ক না আনা, জোরে জোরে হাসা এবং বায়ু ত্যাগ করা !!

মনে মনে হেসে নিয়ে ঠিক করলাম, সব অপরাধ মাফ, শুধু পাদানোর বিচার হরা হবে !

শাকিইইইইল? (অপরাধী)
ডাক দিলাম জোরে।

সামনের ভীড় থেকে খুব অনিচ্ছায় পুচকে একটা মাথা উঠলো! এদিকে এসো? তুমি ওটা করেছো?

শাকিল কিছু বলেনা। মাথা ও নাড়েনা। চারপাচ বার জিগেস করলাম, ও লজ্জায় কাচুমাচু।

মিনু আবারো ফুট কাটলো, জ্বী স্যার, ক্লাস জ্বলায় দিসে !

( মনিটর গুলো আদি কাল থেকেই একটু বেসরিক দজ্জাল টাইপের হয়ে থাকে? নাকি আমরা যারা দুষ্টু ছানা, তাদের এমন মনে হয় ? )

শাকিল কে বকলাম না, তবে একটু লজ্জা দিয়ে বোঝাতে চেষ্টা কর্লাম, এরকম কাজ কর্তে হয়না। ততক্ষণে দোষীর চোখে পানি টলমলাচ্ছে, পড়লো পড়লো। ইশারায় বসিয়ে দিলাম।

এতক্ষণে ক্লাসের সৈন্য সামন্তের বোঝা হয়ে গেছে, আমি ওদের জন্যে বিপজ্জনক নই, নরম এবং কোমল প্রকৃতির! আর কই যাবো, সেই গুঞ্জন বেড়ে চলেছে, চিরচেনা গুঞ্জন, কোটি বছরের গুঞ্জন। ধমক দিলে একমুহুর্তে চুপ, পরমুহুর্তে শুরু।

গুঞ্জনে ভর করে আমি ও বারবার আমার ক্লাস গুলো দেখতে পাচ্ছিলাম।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×