somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যারিসে মহাযঞ্জ;বিশ্ব জলবায়ু পরিবর্তন ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্যারিসের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন ।Annual Conference of Parties(COP)-21, PARIS 2015 । UN CLIMATE CHANGE CONFERENCE (UNFCCC) এর উদ্যোক্তা।।জলবায়ু পরিবর্তন রোধে ইতিহাসেরও সবচেয়ে বড় কনফারেন্স হতে যাচ্ছে এটি ।আগামীকাল ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ সম্মেলনে অংশ নিতে যাচ্ছে ১৫০ টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান । এছাড়াও UNFCCC-র এই সম্মেলনে সংগঠনের ১৯৫ টি সদস্য রাষ্ট্রের ১০,০০০ ডেলিগেট এবং ১৪,০০০ প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছে ।

জলবায়ু পরিবর্তনের জন্য সর্বাধিক দায়ী হচ্ছে কার্বন ডাই-অক্সাইড এবং ক্লোরোফ্লোরো কার্বন(CFC) ।যা গ্রীন হাউস গ্যাস নামে পরিচিত ।আর জলবায়ু পরিবর্তন রোধের এই মহাযঞ্জেই উত্‍পন্ন হতে যাচ্ছে ২১ হাজার টন গ্রিস হাউস গ্যাস !! পরিবেশবাদীদের এই মহাযঞ্জে হিতে আপাতত বিপরীতই হতে যাচ্ছে ।

কিন্তু বিশ্বপরিবারের এই মহাসম্মেলনে বিশ্ববাসীদের বিশেষ করে আমাদের মত নিন্মাঞ্চল বাসীদের জন্য সুখবরই বটে ।কেননা Climate Risk Index-2015,জার্মান ওয়াচের গবেষণা সংস্থা বলছে- জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বেশিরভাগই দরিদ্র ।আর বাংলাদেশকে এই তালিকায় সবসময় উপরের দিকেই লক্ষ্য করা যায় ।বিশ্ব জলবায়ু পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ দেশের উত্তারাঞ্চলের নিন্মভূমি বঙ্গোপসাগরে নিমজ্জিত থাকবে ।প্রাকৃতিক দুর্যোগ ভয়ংকর ভাবে বাড়তে থাকবে ।আমাদের দেশের মত বিশ্বেরসকল নিন্মাঞ্চলই মুখোমুখী হতে যাচ্ছে মহাবিপদের সামনে ।

আর এ থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশী দায়িত্ব নিতে হবে শিল্পোন্নত রাষ্ট্রসমূহকে ।চীন একাই বিশ্বের মোট কার্বনের ২৩.৪৩ শতাংশ নিঃসরণ করে থাকে ।যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ ।মাথাপিছু বেশি কার্বন নিঃসরণ করে কানাডা নামক সবুজ রাষ্ট্রটি ।এছাড়াও রাশিয়া ,জাপান ,ইন্দোনেশিয়া ,মেক্সিকো ,ব্রাজিল প্রভৃতি শিল্পোন্নত দেশগুলোই বেশী কার্বন নিঃসরণ করে থাকে ।

UNFCCC-র সম্মেলন COP-21 এর আগে বিশ্বের সকল রাষ্ট্রের জলবায়ু পরিবর্তনে নিজেদের অঙ্গীকার ও পরিকল্পনা জমা দেয় ।১৫০ টি রাষ্ট্রের জমা দেওয়া এই অঙ্গীকার গুলো বাস্তবায়িত হলেও যে স্বস্তির কিছু হচ্ছে তা নয় ।বরং এই অঙ্গীকার বাস্তবায়িত হলেও ২০৫০ নাগাদ বিশ্বের গড় তাপমাত্রা সাড়ে ৩ ডিগ্রী বেড়ে যাবে ।আর বাস্তবায়িত না হলে ৪ ডিগ্রী ।অর্থাত্‍ পরিকল্পনার ফলে হাফ ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি রোধ হচ্ছে ,যা স্বস্তির নিঃশ্বাস ফেলার মত কোন খবর না ।

এখন আমাদের লক্ষ্য থাকবে ,কালকে হতে শুরু হতে যাওয়া মহাযঞ্জের দিকের তাকিয়ে থাকা ।কিংবা একটা বৈশিক অনন্ত জলিলের ।যিনি অসম্ভবকে সম্ভব করবে !!

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭
০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×