আমি এসি রুমে বসিয়া থাকিয়া
চিন্তিত নয়নে খুলে দেখি টিভিপর্দা
ভাবিয়া ভাবিয়া হই হয়রান
ঐ দুষ্টগুলির সেকি স্পর্ধা !
কিঞ্চিত কেটো আঙুলটাকে ওরা
সোনার মোড়কে মোড়াতে
পিছপা হবেনা গোটা দেশটাকে জ্বালাতে ।
এসবই আমি ভাবছি বসিয়া আমি
ছোট্ট এক এসি রুমে !
চ্যানেল পর চ্যানেল পাল্টিয়ে
ক্লান্ত আমি ।আক্রান্ত মহাঘুমে ।
আমি কি কোন মহাবীর নাকি
করিব এসবে প্রতিবাদ
আমি তো বরং ভালই আছি
কারো সাথে নেই সংঘাত ।
তাসবে মনের কোন কুঠুরিতে
জাগিত যেন শোকবোধ
এসি রুমটার হিমেল হাওয়া
তবু করে রেখেছে মোরে নির্বোধ ।
মনে মনে শুধু এই কথা ভাবি-
আমি নই কোন মহাবীর
কোটি কোটি জনে নাহি কথা বলে
আমি কার লাগি দিব তদবীর
আমিতো বরং ভালই আছি
মরুক বাকি সবে
আমারো যখন নিদান ছিল
এগিয়ে আসছিল কে কবে ?
তবেকি আমি নিজের মাঝেই
কাপুরুষতা খুজে পাই ?
কাপুরুষ বলে বলুক সবে,
আমি কোন ঝামেলা নাই ।
======....======
এই হলো আজিকার দিনে
মহতের মহাবাণী
দেশটাযে কবে ভূতছাড়া হবে
কিকরে যে তাহা জানি!
নিজেকে নিয়েই হয় আজিকে অনেক অনেক ভয়
আমা তরে ভূমি'র ভেদাভেদখানি
খুজিয়া নাহি পাওয়া যায় ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



