somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেট দেয়ার বি লাইট

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহামতি ইমাম ইবনে আল রাজাবের একটা বাণী আমার মাথার ভেতর ঘুরপাক খায় প্রায়শই। তিনি বলেছিলেন ‘জ্ঞানের তিনটি স্তর। যে প্রথম স্তরে প্রবেশ করবে, সে অহংকারী হয়ে উঠবে, যেন সব কিছুই সে জেনে ফেলেছে । দ্বিতীয় স্তরে প্রবেশ করার পর সে বিনয়ী হবে। আর তৃতীয় স্তরে প্রবেশ করার পর সে নিজের অজ্ঞতা উপলদ্ধি করতে পারবে।’ উনি দু-এক কথায় বুঝিয়েছেন অনেক কিছুই। তিঁনি মনে হয় বোঝাতে চেয়েছিলেন- যে জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করবে সে ভাববে সেই সবচেয়ে জ্ঞানী, তাঁর চেয়ে ভালো আর কেউ জানে না; অন্য সবার জ্ঞানকে তুচ্ছতাচ্ছিল্য করা তাঁর কাছে নিত্য-নৈমত্তিক হয়ে পড়বে। যিনি জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করবেন তিনি বিনয়ী হবেন- মাথা নত করে কান পেতে শোনার চেষ্টা করবেন। বুঝতে পারবেন কারো জ্ঞানকে ছোট করে দেখার কিছু নেই। তিনি চেষ্টা করবেন সবার কাছ থেকে জ্ঞান অর্জন করতে। আর যিনি জ্ঞানের তৃতীয় স্তরে প্রবেশ করবেন তিনি উপলব্ধি করবেন যে আসলে তাঁর যতটা জানার কথা সে তুলনায় তিনি কিছুই জানেন না। তাই তিনি নিজেকে মূর্খ্য ভাবতে শুরু করবেন।

ধর্ম শব্দের অর্থ ধারন করা; মনের গভীরে ধারন করা। এটা অবশ্যই দেখিয়ে বেড়ানোর জিনিস নয়। যার যার ধর্ম তাঁর তাঁর কাছে। আমার আপনার কখনোই উচিত হবে না কারো স্পর্শকাতর ধর্মানুভূতিতে আঘাত করা। আমি আপনার ধর্মের না-ই হতে পারি, আমি হতে পারি নাস্তিক- তাই বলে আমার কখনোই আপনার ধর্মকে ছোট করে দেখা ঠিক হবে না। হোক সেটা মুখের কথায়, কার্যকলাপে কিংবা আমার লিখায়। যদি আমি সেটা করে থাকি তাহলে আপনি ধরে নেবেন আমি সবেমাত্র জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করেছি। আমার জানার বাকী বলতে গেলে পুরোটাই।

আপনি যখন কোন ব্যাপারে মন্তব্য করবেন, যখন কোন কিছুর বিরুদ্ধে বলতে যাবেন তখন আপনার উচিত হবে বিষয়টি সম্পর্কে বিশদভাবে পড়াশোনা করে নেয়া। ভাসাভাসা জ্ঞান নিয়ে কখনোই কোন কিছুর নিন্দা করতে নেই। যদি আপনি সেটা করে থাকেন তবে নিশ্চিতভাবেই আপনি জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করেছেন। প্রকৃত অর্থে মূর্খ্য বলতে যা বোঝায় সেটা আমি-আপনি দুজনেই।

এই জগত সংসারে আমরা যা কিছু করি তার প্রধান দুই তিনটি উদ্দেশ্যের অন্যতম হচ্ছে খ্যাতি লাভ করা। আমরা সবাই চাই বিখ্যাত হতে। শত-সহস্র-কোটি মানুষের মাঝে আমি আপনি সবাই চাই লোকজন আমাকে বা আপনাকে অন্যভাবে চিনুক, অন্যভাবে জানুক। সেজন্য আমরা নানান পন্থা অবলম্বন করি। অনেকের মাঝেই এক ধরনের প্রবনতা দেখা যায় সেটা হচ্ছে প্রচলিত নীতি বহির্ভূত কথা বার্তা বলে বা লিখে সবার মনোযোগ আকর্ষন করা। এর মধ্যে ধর্মকে কটাক্ষ করা অন্যতম। এটা করে খুব সহজভাবেই আলোচনায় আসা যায়। যদিও এই টেকনিকটা এখন বেশ সেকেলে আর সস্তা হয়ে গেছে। কথা যেটা সেটা হচ্ছে, যারা এমনটা করে থাকে তারা নিঃসন্দেহে জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করেছে। তাঁর আরো অনেক জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে জ্ঞানের পরবর্তী উচ্চতর স্তরে প্রবেশের জন্য।

আপনার কখনোই উচিত হবে না এটা ভাবা যে আপনার সব জানা হয়ে গেছে। আপনি পা এর উপর পা তুলে রিক্সায় করে যাচ্ছেন, যে লোক মাথায় গামছা বেধেঁ রিক্সাটা চালাচ্ছেন তাঁর কাছ থেকেও আপনার অনেক কিছু জানার থাকতে পারে। আপনি যেসব ব্যাপারে ভালো বোঝেন সে হয়তো এসব বুঝবে না কিন্তু সেও এমন কিছু ব্যাপার জানে বা বোঝে যেসব আবার আপনি বোঝেন না। সুতরাং কারো জ্ঞানকেই তুচ্ছতাচ্ছিল্য করার কারন নেই। চেষ্টা করতে হবে সবার কাছ থেকেই কিছু না কিছু নেয়ার, কিছু না কিছু শেখার। কথায় আছে- আমাদের চোখ দুইটা, কান দুইটা কিন্তু মুখ একটা কেন? কারন দেখতে হবে বেশি, শুনতে হবে বেশি আর বলতে হবে কম। তাইতো আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন- “আমি শুনতে ভালোবাসি; শুনতে শুনতে অনেক কিছু অর্জন করেছি। অধিকাংশ মানুষই শুনতে আগ্রহী নন।”
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×