somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার শক্তির পুনরুত্থান (১)

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকের মতে, ৪০ বছরের পুরনো রাজাকার শীর্ষক একটি বাসি বর্জদুষ্ট শব্দ আমাদের সমাজ এবং রাজনীতি থেকে এখন বিস্মৃত হওয়াই উচিত। ৪০ বছর আগে সুদূর পশ্চিম পাকিস্তানের সঙ্গে একটি অনিবার্য সংঘাতময় পরিবেশে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, দেড় হাজার মাইল বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থানে, (যা বাস্তবেই একটি পৃথক ভুখন্ড বা দেশ।) পূর্বপাকিস্তান নামক ভূখন্ডটি বাংলাদেশে রূপান্তরিত হয়। এ ছিল পাকমিলিটারি জান্তার বোকামির দন্ড। না হয়, একে অবিচ্ছিন্ন রাখা, বা শান্তিপূর্ণ উপায়ে বিচ্ছিন্নতা মেনে নেয়ার পথটি আরো সহজ ছিল। সে, শান্তির পথ অনুসরণ না করায় জগতব্যাপী তারা শুধু কলঙ্কিতই হয়নি। এদেশে স্বেচ্ছায় বা অনিচ্ছায় তাদের সমর্থক রাজাকার নামক একটি দলও সৃষ্টি করে গেছে। ৭১’র ১৬ ডিসেম্বর পাকবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এর স্বাধীনতার ব্যাপারে আর কোন সন্দেহ বা দ্বিধা সংশয়ের অবকাশ ছিলনা। কিন্তু এ দেশের ভালে রয়ে গেল একটি স্থায়ী কলঙ্ক। তা হচ্ছে সেই রাজাকার নামক দলটি।
আরবি ও ফার্সির শঙ্কর শব্দ রাজাকার (রেজাকার)। এর আরবি অংশ রেজার অর্থ সন্তুষ্টি বা আনুগত্য। ফার্সি কার অংশটির অর্থ ‘করে যে’। দুটি অংশে মিলে এর পরিপূর্ণ অর্থ আনুগত্য বা সন্তুষ্টি বিধান করে যে। রাজাকার মূলত দালাল বা অনুগত বাহিনী। আলবদর, আলশামস বিভিন্ন নামে পাকবাহিনীর আনুগত্যে আরো অনেকেই ছিল। কিন্তু রাজাকার শব্দটির মত অন্য কোন শব্দের প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ‘রাজাকার’ পাকবাহিনীর আনুগত্যের প্রতীকী রূপ। শব্দটি বাংলাদেশ পন্থীদের চোখে প্রথম থেকেই বীভৎসতম ঘৃণার প্রতীক। ক্রমান্বয়ে তা বুলি থেকে গালিতে পরিণত হয়েছে। এ দেশে একজন আরেকজনকে গালি দিতে গিয়েও ‘শালা রাজাকার’ বাক্যটি উচ্চারণ করে থাকে। উচ্চ নীচ নির্বিশেষে সমাজের সর্বক্ষেত্রে গালিটি প্রচলিত। বিগত ৪০ বছরের ব্যবধানেও সমাজ থেকে নেতিবাচক অর্থে হলেও রাজাকার শব্দের প্রভাব ম্লান হয়েছে, এমনতো মনে হয়না। শুধুমাত্র স্বাধীনতার স্বপক্ষ শক্তির প্রচার মাহাত্ম্যই এজন্য দায়ী, এমন মনে করারও কোন কারণ নেই। আরো বহুবিধ কারণে ‘রাজাকার’ সমাজের মর্মমূলে বিষ-বৃক্ষের মত জড়োমূলে বাসা বেঁধেছে। এর প্রভাব, সময়ের ভাটিস্রোতে একদিন এখান থেকে অপসৃত হবে না এর উল্টো প্রতিক্রিয়া সমাজের মর্মমূলে আরো গভীরভাবে প্রোথিত হবে, এ মুহূর্তে তা ও কারো পক্ষে বলা মুশকিল। আমার বক্তব্যে কেউ যদি দূরাগত বিপরীত বাঁশীর সুর শুনে থাকেন তা যত অপ্রিয়ই হোক তাই যদি একদিন সত্য হয়ে যায়, তা হলেও কিছুই করার নেই। শুধু কবিগুরুর অমর অমৃত বাণীর কোলে শিশুসুলভ আশ্রয়ের সান্তনা লাভ করা যায় সত্য যে কঠিন কঠিনেরে ভালবাসিলাম। হ্যাঁ কঠিনেরে ভালবাসাই ভাল। না বেসে যে উপায় নেই।
হ্যাঁ, স্বাধীনতার চল্লিশ বছর পরও এদেশে রাজাকার শক্তির উপস্থিতি টের পেতে কষ্ট হয় না। প্রত্যন্ত গ্রামাঞ্চলের একেবারে অজ্ঞ, অশিক্ষিত লোকটিও তা টের পায়। এ টের পাওয়ার ইতিবাচক দিকটা হলো যে, সাবধান তোমরা কি করছ, তা কিন্তু আমাদের অজ্ঞাত নয়। যা করার সীমিত অধিকারের মধ্যে থেকে করবে। আর নেতিবাচক দিকটা হল তাদের কর্মকা-কে সক্রিয় সমর্থন দান করে শুধু? দৈহিকভাবে নয়, আদর্শিকভাবেও তাদের পাতাল থেকে আকাশ মার্গে উঠিয়ে দিচ্ছি। তাই বিগত ১২/১৪ বছর আগে থেকেই প্রত্যক্ষ বা পরোক্ষ যারা তাদের পক্ষে এ গীত গাইছেন এবং এর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবকেও যোগ করছেন যে তিনি স্বাধীনতা বিরোধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কিন্তু কথাটা বেমালুম চেপে যান যে, শেখ মুজিব শুধু চুনু পুটিদের ক্ষমা করেছিলেন, রাঘব বোয়ালদের বেলায় তা প্রযোজ্য নয়। অথচ এখন তাদেরই প্ররোচনায় এবং নেতৃত্বে দেশের শান্তিস্থিতি হুমকির সম্মুখীন।
মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির দাবিদার এখন অনেকেই। তবে মুক্তিযুদ্ধের পটভূমিতে বিশ্বব্যাপী একটি দল এবং এর দলনেতার স্বীকৃতি। এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয়ের বিবৃতিটি প্রনিধানযোগ্য। তার মতে এখন আমরা যে যাকে যেখানেই ওঠাই বা নামাই না কেন, মুক্তিযুদ্ধের সময়ই বিশ্বসংস্থাগুলোতে এর নির্ঘন্ট?তৈরি হয়ে গেছে। দল হিসেবে এর সর্বোচ্চ নেতৃত্বে আওয়ামী লীগ ও নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব। এ ছাড়াও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফ্‌ফর) এবং চাকরিজীবী, আমলা, আর্মি, ব্যবসায়ী, শ্রমজীবী ও কৃষক জনতা বাঙালী জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বা সক্রিয় সমর্থন দান করে।
তবে তাদের সবাই পরে আওয়ামী লীগ বা তার নেতা শেখ মুজিবের আনুগত্যে বহাল থাকেননি। এমনকি বঙ্গবন্ধুর একান্ত দক্ষিণ হস্তরূপে পরিচিত দু’চারজনও তার প্রকাশ্য বা গোপন, অন্তর্ঘাতক শত্রুর সঙ্গে হাত মিলায়। এরাই প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া রাজাকার শক্তিকে রাজনৈতিক বা সামাজিকভাবে পুনঃ প্রতিষ্ঠিত করে। এরাই ঘরের শত্রু বিভীষণ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×