somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই ।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম-বর্ণের কুৎসিত রাজনীতির কবর রচনা করতেই মুক্তিযুদ্ধ হয়েছিল, হয় নি শুধুমাত্র একটি লাল সবুজ পতাকা এবং একটি নখদর্পণহীন ভূখণ্ডের জন্য। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। আজ ৪২ বছর পরে এই বাংলায় মাহমুদুর রহমান বা হেফাজতে ইসলামের এটি খেয়াল রাখা উচিত যে এই বঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোন ধরনের চেষ্টা সাধারন মানুষেরাই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।
মিরপুরের কসাই কাদের মোল্লার রায়ের পরে সৃষ্ট গণজাগরণের বিরুদ্ধে মাহমুদুর রহমান শুরু থেকেই সচেষ্ট ছিলেন এটার ভুল ব্যাখ্যা করতে, যেটার ফলে সেই পুরানো কাসুন্দির অবতারনা করা হল। ধর্ম গেল, ইসলাম গেল, ঈমান গেল এই বলে। যেটার সাথে আমরা আগে থেকেই পরিচিত, এই ধর্মের বুলি বলে জামায়াত বিরোধিতা করেছিল স্বাধিকার আন্দোলনের, অস্ত্র ধরেছিল আমাদের বিরুদ্ধে, তখন মুক্তিসেনাদের বলা হত ভারতীয় চর। আজকেও রাজাকার নিধনের চলমান আন্দোলন সংগ্রামকেও একই ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ঢালাওভাবে সবাইকে নাস্তিক বলা হচ্ছে, আর তথাকথিত বক ধার্মিকদের উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে। আগে লক্ষ্য ছিল দেশকে পরাধীন রাখা আর এখন যারা সেই সময়ে বিরোধিতা করেছিল তাদের রক্ষা করার জন্য ।
বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে টেনে এনে সুবিধা নেওয়ার অপ খেলা বহু আগে থেকেই প্রোথিত। তারও আগে ১৯৩০ সালে মুসলিম লীগের এলাহাবাদ সম্মেলনে কবি ইকবাল বলেছিলেন- ধর্মীয়ভাবে সংখ্যালঘু মুসলমানরা কিভাবে ভারতের অন্তর্ভুক্ত থেকেও রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগি করে নিতে পারে, কিন্তু জিন্নাহর এক গুয়েমির জন্য দেশ ভাগ হয়ে ভারত-পাকিস্থানে পরিনত হল। পাকিস্থান শুরু থেকেই ভারতকে শত্রু ভেবে এগুতে লাগলো এবং ভারত বিরোধিতাকে দেশপ্রেমের এক নাম্বার শর্ত হিসেবে প্রতিষ্ঠিত করল, যা আজ অবধি চলছে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগের জন্য বা মুসলিমদের জন্য আলাদা ভূখণ্ডের জন্য জিন্নাহ এত দিন নায়কের আসনে থাকলেও এটা ধীরে ধীরে ভুল প্রমানিত হচ্ছে। আজকের পাকিস্থানের অবস্থা দেখে যেটা প্রতীয়মান হচ্ছে অনবরত। আর এ আর্গল ভেঙেছে পাকিস্তানিরা।
পাকিস্তানের প্রতি সদয় হয়ে আমাদের দেশেও চলছে ধর্মীয় উম্মাদনা, যেটা একদিকে যেমন এসেছে পাকিস্তান থেকে আবার অন্যদিকে আফগানিস্তান ফেরত কিছু জঙ্গির খায়েশ থেকে, কিন্তু উদ্দেশ্য একই। হেফাজতে ইসলামের ১৩ দফা মানতে গেলে দেশ জঙ্গিবাদে ছেয়ে যাবে তার সাথে প্রগতির পথে পথ চলা বন্ধ হবে, বন্ধ হবে অর্থনৈতিক সমৃদ্ধি, হারাবে ৭১ এর চেতনা। ধর্ম যার যার রাষ্ট্র সবার, কে ধর্ম পালন করবে বা করবে না সেটা নিজের ব্যাপার কিন্তু অন্য ধর্মের প্রতি তির্যক মন্তব্য করা নিঃসন্দেহে ধর্মের মুল চেতনার সাথে বেমানান।
অসম্প্রাদিকতা মানে সকল ধর্মের প্রতি সম্মান দেখানো বা শ্রদ্ধা পোষণ করা। তবে সেটা কোনভাবেই নিজ নিজ ধর্মকে হেয় করে নয়। আজ যাদের ধর্মীয় চেতনা জেগে উঠেছে তারা এত দিন কোথায় ছিল? এমন সন্ধিক্ষণে কেন তারা দেশকে পশ্চাদপদে নেওয়ার জন্য দাবি পেশ করেছে? যে সময়ে দেশে চলেছে মানবতা বিরোধী অপরাধের বিচার, আর যারা অভিযুক্ত তারা ধর্মের নামে লক্ষ লক্ষ বাংলাদেশীকে হত্যা করতে সাহায্য করেছে পাকিস্তানের দোসর হিসেবে, ক্ষেত্র বিশেষে তাদের নির্মমতা পাক হানাদারদেও ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু তা নিয়ে কেন হেফাজত চুপ? তখন কি ধর্মীয় চেতনায় আঘাত হানে নি, না কি তারা দেশপ্রেম ইমানের অঙ্গ না!
মহাগ্রন্থ পবিত্র আল-কোরআনে তো অমুসলিমদের নিরাপত্তা বিধানের কথা বলা হয়েছে, বলা হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। আজ তাদের ভায়াবহতার শিকার যারা অন্য ধর্মের অনুসারী তারা, তাদের ঘর বাড়ি পুড়ানো হল, মন্দিরে আগুন দেওয়া হল, প্রতিমা ভাঙ্গা হল, শুধু তাই-ই নয় তারা মসজিদের ভেতরেও অরাজক পরিস্তিতির অবতারনা করেছে, কিন্তু আজ দেখা যাচ্ছে যার ইচ্ছে সে নিজেই ইসলাম হেফাজতের ভুমিকায় অভিনয় করছে আর যাকে ইচ্ছা তাকে নাস্তিক বলে অপবাদ দিচ্ছে, আমাকে নাস্তিক ট্যাগ দেওয়ার বিএনপি, জামাত, হেফাজত বা জাপার কি অধিকার আছে? কি ধর্মের ভিত্তিতে, কি কাজের ভিত্তিতে? প্রসঙ্গক্রমে চলে আসছে- উপমহাদেশে ধর্মীয় রাজনীতির কথা। কিন্তু আমাদের দেশে ধর্মের নাম ভাঙ্গিয়ে ধর্মীয় কতিপয় দল যে ভাবে দেশের স্বাধিকার আন্দোলনের বিরোধিতা করেছিল, ধর্মকে বিতর্কিত করেছিল অন্য কোন দেশে তা করা হয় নি, যদিওবা দেশে প্রচুর বক ধার্মিক মনোভাবের ধর্মীয় দল আছে।
এভাবে হয় না, হতে দেওয়া যায় না, যদি হয়েও যায় তাহলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কিচ্ছু থাকবে না, থাকবে না বাঙালির বীরত্বের ইতিহাস, যে জাতি বিশ্বের কাছে মাথা না নোয়াবার জন্য পরিচিত, যে জাতি পরিচিত সংগ্রামের জন্য, যে জাতি পরিচিত অধিকার আদায়ের শপথে ইস্পাত কঠিন মনোবলের জন্য, বিশ্বের মানচিত্রে আমরা অনন্য জাতি যারা ঘোষণা দিয়েই স্বাধীনতা আদায় করেছিল, যেটার পেছনে দল মত নির্বিশেষে সকলের সমান অবদান ছিল______ কিন্তু আজ কিছু উগ্রপন্থী দলের কারনে এত দিনের অর্জন নিভে যেতে পারে না। বাংলাদেশ ধর্মান্ধ দেশ হতে পারে না, হতে পারে না পাকিস্তান বা আফগানিস্তান।
আমরা আর আমাদের চেতনার জায়গায় আঘাত হানতে দিতে পারি না, পারি না আর মুখ বুঝে চুপ থেকে তামাশা দেখে যেতে, যেটা আমাদের সাথে যায় না, চিরসংগ্রামী আমরা, ন্যায্য অধিকার আদায়ে আমরা অবিচল থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। আসুন জোট- মহাজোটের সরকারকে, ধর্মান্ধদের পাহারাদার হওয়া থেকে বিরত রাখি, সম্মুনত রাখি চেতনাকে। যে চেতনায় দেশ স্বাধীন করেছিল জাতির সূর্য সন্তানরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×