somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের দাবি :: রাজনীতি থেকে ধর্মকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাপ্তাহিক বর্তমান সংলাপ দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখতে সেমিনার, সভা-সমাবেশ ও প্রকাশনার মাধ্যমে বক্তব্য দিয়ে আসছে। ইসলামের মতো মহান ধর্মকে ধর্ম ব্যবসায়ী ও রাজনীতিকরা পরিণত করেছে তাদের আত্মস্বার্থ হাসিলের ধর্মে। বর্তমান সংলাপের পক্ষ থেকে ইতোপূর্বে বলা হয়েছে - রাজনীতিতে ধর্মের ব্যবহার চলতে থাকলে বাংলাদেশ তথা গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। মারাত্মকভাবে অবনতি ঘটতে পারে আন্তঃসাম্প্রদায়িক সম্পর্কের। এমনকি বিভিন্ন ধর্মের অনুসারীদের পরস্পরবিরোধী গোষ্ঠীর দ্বন্দ্বও পৃথিবীকে এক নারকীয় অবস্থার দিকে নিয়ে যেতে পারে।

গত শুক্রবার ঢাকায় সফররত কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলও বলেছেন - রাজনীতি থেকে ধর্মকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। এ ছাড়া রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিনিধি দলটি। গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। অপরদিকে ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কানাডাভিত্তিক ধর্ম ও মানবাধিকার বিষয়ক সংগঠন ওয়ান ফ্রি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল'র পক্ষ থেকে সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর নির্যাতন সরেজমিনে পর্যবেক্ষণ শেষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। কানাডিয়ান সংসদের চার সদস্যের প্রতিনিধি দলটি বেসরকারীভাবে ঢাকায় সফর করেন। এই প্রতিনিধি দলে রয়েছেন কানাডিয়ান পার্লামেন্টের সদস্য ও মানবাধিকার সংগঠনটির প্রতিষ্ঠাতা মাজিদ এল-শাফি, ব্র্যাড বাট, জ্য এ্যাস্পিন ও স্যাম পিট।

ঢাকায় পৌঁছে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে। তবে জামাতের সঙ্গে কোন বৈঠক করেননি প্রতিনিধি দলটি।

সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, রাজনীতি করবেন রাজনীতিবিদরা। আর ধর্ম পালন মানুষের একটি ব্যক্তিগত বিষয়। রাজনীতি এবং ধর্ম আলাদা থাকা উচিত। যখন ধর্ম ও রাজনীতি এক হয়ে যায়, তখন সহিংসতার আশংকা বেড়ে যায়।

বিএনপির সঙ্গে জোট বাধা জামাতের প্রতি ইঙ্গিত করে প্রতিনিধি দলটি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, ধর্মের দোহাই দিয়ে যারা মানুষের আবেগের অপব্যবহার করছে, তারা যে কোন সময় প্রতিঘাতের শিকার হতে পারে।

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রতিনিধি দলটির সদস্যরা বলেন, আমরা সরকারী কোন প্রতিনিধি দল নই। আমরা বাংলাদেশের সরকারের পক্ষেও নই। বিরোধী দলের পক্ষেও নই। আমরা কেবল নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছি। আর নির্বাচন কেমন হবে সেটা এদেশের রাজনীতিবিদ এবং জনগণই ঠিক করবেন।

সংখ্যালঘু ধর্মীয় সমপ্রদায়ের ওপর সহিংস হামলায় উদ্বেগ প্রকাশ করে কানাডিয়ান এমপিরা বলেন, এ ধরনের সহিংস হামলা বেড়েই চলেছে। এসব হামলা বন্ধ করতে রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করতে হবে। তাহলেই কেবল সকল সমপ্রদায়ের মানুষের অধিকার সংরক্ষিত হবে। তারা বলেন, ধর্মীয় উগ্রবাদ শুধু সংখ্যালঘু সমপ্রদায়ের জন্য নয়, বাংলাদেশের সকল মানুষের জন্যই ক্ষতির কারণ।

বাংলাদেশ এখন সঙ্কটময় মুহূর্ত পার করছে উল্লেখ করে প্রতিনিধি দলটির পক্ষ থেকে বলা হয়, এ মুহূর্তে ধর্মীয় উগ্রবাদ চরম আকার ধারণ করতে পারে, এই ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় প্রত্যেক মানুষকেই এগিয়ে আসতে হবে। কেউ যদি সত্যিকার ও আধুনিক মুসলমান হয়, তাহলে তার উচিত হবে নীরবতা পালন না করে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ। এদেশের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। একই সঙ্গে এদেশের মানুষ ধর্মীয় স্বাধীনতায়ও বিশ্বাসী। তবে বিপরীতে দেখা যায়, বিভিন্ন সময়ে ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর হামলা হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। হিন্দু সমপ্রদায়ের লোকের সংখ্যাও এদেশ থেকে কমে যাচ্ছে। তবে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি বিকশিত হলে সকল ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের অধিকার নিশ্চিত হবে।

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর কানাডিয়ান মানবাধিকার সংগঠক ও এমপিদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বলা হয়, তারা বিএনপির প্রতিনিধি দলকে জানিয়েছেন, এখনকার জামাতে ইসলাম এবং পূর্বেকার জামাতে ইসলাম এক নয়। এখনকার জামাতে ইসলাম অনেক বেশি সহিংস।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×