somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশবাসীকে কঠোর অবস্থানে যেতে হবে

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বর্তমান অবস্থায় দেশবাসীকে কঠোর অবস্থানে যাওয়া জরুরি হয়ে উঠেছে। ১৯৭১ সালের মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি আজ যেখানে এসে দাঁড়িয়েছে তাতে দেশবাসীর নমনীয় পন্থা অবলম্বনের কোনো সুযোগ নেই। প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এ নির্বাচন অনুষ্ঠান ছাড়া ভিন্ন কোনো পথ দেশবাসী তথা সরকারের সামনে খোলা নেই। যারা এখনো ঘরে বসে চুপ রয়েছেন তাদেরকে এই বাস্তবতাটুকু বোঝানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকেই উদ্যোগী হতে হবে। প্রয়োজনে সকল মানুষকে ঘর থেকে রাস্তায় নেমে এসে এ ব্যাপারে সরকারকে কঠোর পন্থা অবলম্বনে বাধ্য করতে হবে। যেমনটি তারা করেছে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের মাধ্যমে রাজাকার কাদের মোল্লার ফাঁসি নিশ্চিত করে। যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে কেউ যদি ভুলেও নির্বাচন বানচাল করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের সে পথ থেকে ফিরিয়ে আনতে জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। অবশ্য সরকারের কঠোর অবস্থানের কারণে ৩০ ডিসেম্বর সোমবার 'গণতন্ত্রের অভিযাত্রা' কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন তৎপরতায় সারাদেশ থেকে বিচ্ছিন্ন ঢাকার রাজপথ ছিল আওয়ামী লীগেরই দখলে। এ কর্মসূচি পালনের জন্য বিএনপির পক্ষ থেকেও কোনো ধরনের চেষ্টা লক্ষ্য করা যায়নি। কর্মসূচি ডেকে দলের কেন্দ্রীয় নেতাদের নিষ্ক্রিয় ভূমিকায় ইতোমধ্যে হতাশ হয়ে পড়েছে বিএনপির অধিকাংশ নেতাকর্মী।

এদিকে ৫ জানুয়ারির নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ এবং ১ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি রয়েছে ১৮ দলীয় জোটের। এই জোটের 'গণতন্ত্রের অভিযাত্রা' কর্মসূচি প- হলে দলীয় চেয়ারপারসন ক্ষুব্ধ কণ্ঠে সোমবারও এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। কিন্তু সোমবার এ কর্মসূচি পালনে বিএনপির পক্ষ থেকে ন্যূনতম তৎপরতাও দেখা যায়নি। এর আগে ২৪ ডিসেম্বর খালেদা জিয়া কর্মসূচি ঘোষণার পর যে নেতারা ভিডিওবার্তা পাঠিয়ে যে কোনো ত্যাগের বিনিময়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছিলেন, দেখা গেল সেই আত্মগোপনে থাকা নেতারা অন্তরালেই থাকলেন। সরকারি বাধার অজুহাত আর গ্রেফতার এড়াতে কেন্দ্রীয় নেতাদের এ অবস্থানের কারণে তৃণমূলের নেতাকর্মীরাও কোনো তৎপরতা দেখাননি বলে জানা গেছে।

জোটের এই রকম সমন্বয়হীনতায় ইতোমধ্যেই চরমভাবে হতাশ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। তাদের জন্য নেই কোনো প্রয়োজনীয় দিকনির্দেশনাও। এ অবস্থায় দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাগাতার অবরোধ কর্মসূচি দেশবাসীকে নতুন করে ফেলে দিয়েছে চরম উৎকন্ঠায়। বড় দল হিসেবে বিএনপিকে যারা সমর্থন করতো তারাও এ অবস্থায় ভীষণভাবে বিব্রত। এ অবস্থায় দেশে অর্থনৈতিক কর্মকা- সচল করাসহ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারকে অবশ্যই কঠোর হস্তে সকল বিশৃঙ্খলাকে দমনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভুলে গেলে চলবে না যে, সবার ওপরে দেশ তথা দেশের সংবিধান। এই সংবিধান রক্ষার শপথ নিয়েও যারা এর অমান্য করে তাদের প্রতি বিন্দু পরিমাণ সহানুভূতি দেখানোর আর কোনো সুযোগ নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×