somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৭১ সালের কিছু পত্রিকার খবর সমূহ পর্ব ৩৩

০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ মুজিবের বিচার প্রহসন
জঙ্গী শাসন ও পশ্চিমা শোষণে জর্জরিত বাংলাদেশ আজ মুক্তির সংগ্রামে লিপ্ত, বর্বর পশ্চিম পাকিস্তানী জঙ্গীশাহী বিশ্বের ইতিহাসের সমস্ত অত্যাচারকে ম্লান করিয়া দিয়া বাংলাদেশের উপর তুলনা হীন ত্রাসের রাজত্ব কায়েম করিয়াছে। যাহার ফলে প্রায় আশি লক্ষ লোক শরণার্থী হিসাবে ভারতে আশ্রয় নিতে বাধ্য হইয়াছে এবং অগণিত লোক এখনও ভারতে যাইতেছে। পৃথিবীর দুইটি বৃহৎ রাষ্ট্র পাকিস্তানকে অস্ত্র ও অন্যান্য সাহায্য দেওয়ায় পশ্চিম পাকিস্তানে যুদ্ধ-বাজদের অত্যাচার বাড়িয়াই চলিয়াছে। এমন কি সে ভারতকে আক্রমণ করার হুমকি দিতেছে। ভারতের অপরাধ সে শরণার্থীদের আশ্রয় দিয়াছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সহানুভূতি জানাইয়াছে। অন্যদিকে বর্ভর জঙ্গীশাহী মীমাংসা চরিতার্থ করার জন্য সামরিক আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার শুরু করিয়াছে। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই ইহাতে উদ্বেগ প্রকাশ করিয়াছে। তবুও যুদ্ধ-বাজদের চৈতন্য হয় নাই। ভারত ও সোভিয়েট ইউনিয়ন এই দুই দেশের মধ্যে সম্প্রতি যে শান্তি ও মৈত্রীর চুক্তি সম্পাদিত হইয়াছে; তাহাতে হয়ত বা পশ্চিম পাকিস্তানী যুদ্ধ-বাজদের ভারতের বিরুদ্ধে যদ্ধের হুমকি স্তিমিত হইতে পারে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে দমন করার জন্য পশ্চিম পাকিস্তানের যুদ্ধ-বাজরা যতই অত্যাচার ও গণহত্যা করুক না কেন, উহাকে কোন প্রকারে স্তব্ধ করিতে পারিবে না। সংগ্রাম জয় ুক্ত হইবেই।
দুনিয়ার কোন জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংগ্রাম নিষ্ফল হয় নাই। ভারতে আস্রয় গ্রহণকারীঢ বিরাট শরণার্থী সমস্যার সমাধান করিতে হইলে বর্তমানে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে বিচার করিলে ‘স্বাধীন বাংলা’ দেশই ইহার চূড়ান্ত সমাধান। দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক দেশ ও কল গণতন্ত্রকামী সংস্থার নিকট আমাদের আবেদন ঃ ‘বাংলাদেশের’ এই স্বাধীনতা সংগ্রামকে সর্ব্ব রকমে সাহায্য করিয়া জয় যুক্ত করুন।
বঙ্গবন্ধু শেখ মুজিবরের বিচার প্রহসন বন্ধ করার জন্য বিশ্বের সমস্ত দেশ গুলির সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত। যদি তাহারা কোন বাস্তব পন্থা না নিতে পারেন তবে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হইবে, তাহাতে আর কোন মীমাংসার পথ উন্মুক্ত থাকিবে না।
শ্রী দেবেন্দ্র নাথ ঘোষ (বরিশাল) বাংলাদেশের মুক্তাঞ্চল।
জয়বাংলা (১) ১ ঃ ২৭ আগস্ট, ১৯৭১

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×