মাশরুম একটি সুস্বাদু,পুষ্টিকর এবং ঔষধী গুন সম্পন্ন অভিজাত সবজি। মাশরুম হালাল মৃতজীবি ছত্রাকের ফলন্ত অঙ্গ। পৃথিবীতে প্রায় তিন লক্ষ প্রজাতির ছত্রাক আছে। প্রাকৃতিক ভাবে যত্রতত্র গজিয়ে উঠা ব্যাঙের ছাতা সদৃশ ছত্রাক গুলো বিষাক্ত ও খাওয়ার অযোগ্য ।এক সময় মাশরুমকে ব্যাঙের ছাতা মনে করা হত। কিন্তু পরবর্তিতে এই ভুল ভাঙ্গে। ব্যাঙের ছাতা ও মাশরুম কিন্তু এক জিনিষ নয়। মাশরুম টিস্যু কালচার পদ্ধতিতে (সর্বাধুনিক পদ্ধতি ) উৎপন্ন বীজ থেকে সমপূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে বিজ্ঞান সম্মত উপায়ে উৎপাদিত সবজি । পবিত্র কোরআন ও হাদিস শরীফেও মাশরুমকে অত্যন্ত মর্যাদাকর খাবার হিসাবে উল্লেখ করা হয়েছে। সহীহ বুখারী শরীফে রাসুল (সা
বাংলাদেশে মাশরুম অত্যন্ত সম্ভাবনাময় একটি সবজি হিসাবে বিবেচিত হচ্ছে । বাংলাদেশ সরকারের কৃষি সমপ্রসারণ অধিদপ্তর “মাশরুম উন্নয়ন জোরদারকরণ প্রকল্প” দীর্ঘদিন যাবত মাশরুম সমপ্রসারণ ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
বানিজ্যিক ভাবে মাশরুম চাষ বেশ কষ্টসাধ্য হলেও পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা পূরনে অনেক পরিবার স্বল্প পরিসরে মাশরুম চাষ করে উপকৃত হতে পারেন । মাশরুম চাষের জন্য কোন উন্মুক্ত জায়গার প্রয়োজন নেই । আপনি আপনার বাস গৃহের পরিচ্ছন্ন বারান্দা, বেলকনি বা ছোট রুম (অব্যবহৃত ) যেখানে আলো ও বাতাসের নূণ্যতম চলাচল আছে সে সকল স্থানে নিজ গৃহস্থালি কাজের পাশাপাশি মাশরুম চাষেও সময় দিতে পারেন ।
পুষ্টির মান বিচারে মাশরুমের স্থান অনেক উপরে । খাদ্য তালিকার অতি প্রয়োজনীয় উপাদান প্রোটিন , ভিটামিন ও মিনারেলের পরিমান মাশরুমে অনেক বেশী । মাশরুমে ফ্যাট ও কার্বোহাইড্রেড নেই বললেই চলে ।
মাশরুম অনেক জটিল রোগের প্রতিরোধক ও নিরাময়ক হিসাবে কাজ করে । ডায়াবেটিকস, কোলেস্টরল, হৃদরোগ,উচ্চ রক্তচাপ, দাঁত ও হাড়ের গঠনে মাশরুম বিশেষ ভূমিকা পালন করে।
পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রং ও আকৃতির মাশরুম উৎপাদিত হয় । তবে বাংলাদেশে ওয়েস্টার, মিল্কী, ঋষি, ষ্ট্র, শীতাকে, বাটন, ইনোকি, শিমেজী, স্যাগী, ও পপলার নামের মাশরুম চাষ করা হয় । সারা বছর চাষ করা যায় বলে ওয়েস্টার মাশরুম বাংলাদেশে বেশী চাষ করা হয় ।
মাশরুম অত্যন্ত সুস্বাদু একটি সবজি। এর স্বাদ মাংসের মত । কাঁচা মাশরুমের গন্ধ অনেকটা মাছের মত। মাশরুম দিয়ে অনেক রকমের খাবার তৈরি করা যায়। অন্য খাবারে মাশরুম ব্যবহার করলে তার স্বাদ অনেক গুন বেড়ে যায়। রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়নেও মাশরুম ব্যবহার করা হয় ।
মাশরুমের ঐতিহাসিক গুরুত্ব অনেক। খৃষ্টপূর্ব ৫০০সন থেকে শৌর্য, বীর্য ও অমরত্বের যোগান দাতা হিসাবে মানুষ মাশরুম খাওয়া শুরু করে। প্রাচীন ফারাও সম্রাট মাশরুমকে দেবতার খাবার হিসাবে মনে করতেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


