বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে কয়েকশ’ অভিবাসী। কাগজপত্র প্রক্রিয়াকরণ করাতে বিলম্ব হওয়ায় অভিবাসীরা বুধবার দূতাবাসে এই হামলা চালায়। এতে দূতাবাসের বাংলাদেশ কূটনৈতিক মিশনের প্রধান গেট ভেঙে গেছে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন ডেইলি গালফ নিউজ। এতে বলা হয়, পুলিশ বিক্ষুব্ধ অভিবাসীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। বুধবার কয়েকশ’ বাংলাদেশী দূতাবাসের বাইরে আট ঘণ্টারও বেশি দাঁড়িয়েছিলেন। কিন্তু তাদের অভিবাসন ও চাকরিবিষয়ক কাগজপত্র প্রক্রিয়াকরণ করাতে না পেরে ক্ষিপ্ত হয়ে পড়েন। বাহরাইনের রাজধানী মানামায় দূতাবাসের সামনে তারা চার দিন অপেক্ষা করেন। এ সময়ে তারা দূতাবাসে ঢোকার ও কাগজপত্র জমা দেয়ার চেষ্টা করেন। কিন্তু কোন পথ না পেয়ে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এ বছরে এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশের কূটনৈতিক মিশনে বিক্ষোভের ঘটনা ঘটলো। বিক্ষোভকারীদের একজন বললেন, আমরা রাত ২টা থেকে এখানে চার দিন ধরে অপেক্ষায় আছি। কিন্তু একটি টোকেনও সংগ্রহ করতে পারি নি। দূতাবাসের কর্মকর্তারা যখন এত মানুষের ভিড় দেখে তখনও তারা মূল গেট খোলেনি। এর পরই লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি বলেন, এক হাজারেরও বেশি মানুষ দূতাবাসের সামনে অপেক্ষায়। তারা সবাই এসেছেন কাগজপত্র জমা দিতে। কারো পাসপোর্ট নবায়ন করাতে হবে। কেউ বা এসেছেন সাধারণ ক্ষমার সুযোগ নিতে। লোকজন যখন ক্ষিপ্ত হয়ে ওঠে তখন তাতে হস্তক্ষেপ করে পুলিশ। তারা কাঁদানে গ্যাস ছোড়ে। ফলে কেউ আর ভিতরে প্রবেশ করতে পারে নি এবং তারা তাদের কাজ শেষ করতে পারে নি। আরেক বাংলাদেশী বলেছেন, তিনি এক সপ্তাহে বেশ কয়েকবার গিয়েছেন দূতাবাসে। কিন্তু বার বারই তিনি নিরাশ হয়েছেন। তিনি বলেন, আমি প্রায় দিনই দূতাবাসে আসি। কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি। তারপর কোন পথ না পেয়ে ফিরে যাই। কেউ আমাদেরকে সহায়তা করতে এগিয়ে আসছে না। এ অবস্থায় আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের সঙ্গে এমনটি এটাই প্রথমবার নয়। অনেকবার এমন হয়েছে। আমি জানি না, কেন এ সমস্যা সমাধানে দূতাবাস কোন পদক্ষেপ নিচ্ছে না। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে। ফলে আমরা এখানে দুর্ভোগের শিকার হচ্ছি। বাহরাইনের এক ব্যবসায়ী নারীও এ অবস্থায় হতাশ। তার প্রতিষ্ঠানে বেশকিছু বাংলাদেশী চাকরি করেন এবং রয়েছেন বাংলাদেশী ক্লায়েন্ট। তিনি দূতাবাসের কাজের ধারাকে ধীরগতির বলে আখ্যায়িত করেন। বলেন, এ জন্যই তিনি তার সব কাগজপত্র জমা দিতে তৃতীয় একটি পক্ষকে ভাড়া করেছেন। তিনি বলেন, এটা আমি কোনভাবে মেনে নিতে পারি না। তাই কাজটি অন্যের ওপর ছেড়ে দিয়েছি। এই গরমের মধ্যে বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। একটি কাগজও দূতাবাসে জমা দিতে না পেরে আমি ফিরি এসেছি। এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই ধারাই এখানকার রীতি। তিনি দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধেও রুক্ষ্ম আচরণের অভিযোগ করেন। দূতাবাসের এক কর্মকর্তা এ পরিস্থিতির কথা স্বীকার করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হন নি।
বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লাগামহীন দুর্নীতিতে ক্ষুব্ধ প্রবাসীদের দুতাবাসে আক্রমন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।