ব্যাংককের চীনা বাজার ইয়াওরাতে একবেলা (ছবি ব্লগ)
০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তার পাশে দোকানে চীনা ঐতিহ্যবাহী লাল রঙের ফেস্টুনথাই রাজা তাকসিনের রাজত্ব কালে (১৭৬৭- ১৭৮২)চীনারা ব্যাপকভাবে থাইল্যান্ডে বসতি গড়ে তুলেছিল। গড়ে তোলে বিশাল এক বানিজ্যিক কেন্দ্র। মহারাজা তাকসিনও চীনা বংশোদ্ভূত হওয়ায় তাদের প্রচ্ছন্ন সহায়তা দিয়েছিল। কিন্ত ১৭৮২ খৃঃ এক সামরিক অভ্যুত্থানে তাকসিন নিহত হলে চীনাদের আগের সুযোগ সুবিধা কিছুটা কমে যায়। অনেক চড়াই উৎরাই পেরিয়ে তারা থাইদের সাথে ধীরে ধীরে মিশে যায়। তারপরও গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করা চীনাদের এলাকা ইয়াওরাতে গেলে এখনো তাদের নিজস্ব সংস্কৃতি ও আচার আচরণ লক্ষ্য করা যায়।

চায়না মার্কেটের মেট্রোরেল স্টেশন নাম ওয়াট মংকন, সেখানের সাজসজ্জাতে রয়েছে লাল রঙের চীনা শিল্পের ছাপ 
মেট্রোরেল স্টেশন এর একটি পিলার কাছ থেকে 
মেট্রোরেল স্টেশনের ভেতরে দেয়াল চিত্র যাতে আছে চীনা শিল্পের ছাপ। 
এটাও মেট্রোরেল স্টেশন এর দেয়ালে। 
এই ছবিটিও স্টেশনের 
এক্সেলেটরের সাহায্যে মাটির গভীর থেকে উপরে উঠে যাচ্ছি 
বাইরে বের হতেই রাস্তা 
রাস্তার অপর পাশেই চায়না হোটেল 
চীনা নকশার পুরনো বিল্ডিং
পুরনো এক চীনা রেস্তোরাঁ 
ব্যাংককের চীনা বাজারে ফলের দোকানের সারি 
এখানে রয়েছে চীনা ঐতিহ্যবাহী খাবারের এক বিশাল সম্ভার, যেমন এই রোজমেরি চা অর্থাৎ গোলাপের চা 
পলিথিন এর ঠোংগা ভরা মাছ দিয়ে বানানো চিপস 
চীনা কোন ফল বা সব্জি আচারের মত

কোন একটা শুকনো ফল বিভিন্ন খাবারে ব্যবহার করে এমনকি ফালুদার মত খাবারেও 
কলা পাতায় মোড়ানো স্থানীয় খাবার 
কাঁচাবাজারে বিক্রির জন্য সাজিয়ে রাখা সব্জি 
রাস্তার পাশে চীনা দোকানের পশরা 
চীনা পুতুল ভেতরে রয়েছে মাইল কয়েক লম্বা গলি যা বিখ্যাত সাম্ফেন লেন নামে বিখ্যাত 
গলির দুধারে সারি সারি দোকান আর তাতে নানা রকম পসরা সাজিয়ে বসেছে পশারীরা, তবে এখানে সব দোকানই পাইকারি বিক্রেতা। অর্থাৎ কমপক্ষে তিনটি জিনিস কিনতে হবে আপনাকে

সাম্ফেন এর সরু গলির ভেতর চলছে বেচাকেনা 
সরু গলির মাঝখান দিয়ে চলেছে মটর সাইকেল অথবা মালপত্র টানার ঠেলাগাড়ি 
তিন ঘন্টা অনবরত ঘোরাঘুরির পর ইন্ডিয়ান মার্কেট ফাহুরাতে এসে ছোলে বাটুরে নিয়ে বসলাম। আর এভাবেই আমার মত আপনারাও ঘুরে দেখতে পারেন পৃথিবীর মধ্যে অন্যতম একটি চীনা বাজারের অলিগলি।
সমস্ত ছবি আমার মোবাইলে আমার তোলা।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২২ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭
রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন