রৌদ্রস্নাত কক্সবাজার ভ্রমণের শেষ দিনের প্রকৃতি (ছবি ব্লগ)
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সি পার্ল হোটেলের লোগো আজ ফিরে আসছি ঢাকায় ইনশাআল্লাহ। আকাশ আজ ঝকঝকে তকতকে। সূর্য তার সব রোশনাই ঢেলে দিচ্ছে চরাচরে। গাছগুলো এতদিন ঝুম বৃষ্টিতে ভিজে চুপসে গিয়েছিল। আজ তার পাতাগুলো রোদ পরে চিকচিক করছে। কি অসাধারণ এক সৌন্দর্য চারিদিকে। এখন মনে হচ্ছে আর কটাদিন থেকে যাই। কিন্ত হায় আজ আমাদের ফিরতেই হবে যে। নাস্তা খেয়ে রুমে ঢোকার চেষ্টা করতে ব্যার্থ হয়ে রুম সার্ভিসের একজনের মাস্টার কার্ড দিয়ে ভেতরে ঢুকলাম। বুঝলাম আমাদের রুমে ঢোকার কার্ড তার কার্যকারিতা হারিয়েছে স্বয়ংক্রিয় ভাবে।

জানালা দিয়ে দূর সমুদ্র আজ সূর্যের আলোয় ঝলমলে 
সমুদ্রের বুকে এক নিসংগ সাম্পান, এটাও রুমের জানালা থেকে তোলা 
আমিও কক্সবাজারকে ভালোবাসি, সীপার্ল হোটেলের কৃত্রিম সমুদ্রের ঢেউ 
একদা গরীবের বাগানের অতি সাধারণ জবা ফুল তার অমলিন সৌন্দর্য বিলিয়ে চলেছে ধনীর বাগিচায় 
আরেক রঙের জবা 
সেই প্রাচীন লাল ঝুমকো জবা 
চিরহরিত ঝাউগাছ, আমার প্রিয় রঙ, আমার লাকি কালারও বটে

কি সবুজ একেবারে যেন আমার সবুজ বাংলাদেশ 
আমাদের দেখে খাবারের আশায় দৌড়ে আসলো লাল হলুদ সব রঙিন মাছের দল 
পুলের পাশেই এই হোটেলের বাংগালী রেস্তোরাঁ আপ্যায়নে যাচ্ছি আপ্যায়িত হতে 
দরজার সামনেই বিশাল এক ইলিশ মাছের মুর্তি, এক পিস মাছ ভাজার দাম শুনে

খাবার দাবার পরিবেশন মাটির হাড়িতে কিন্ত প্লেট গ্লাসে পুরো ইংরেজিআনা বহাল
রংগন ফুল এই ধনীর প্রাসাদে তার সৌন্দর্য এর ডালি মেলে ধরতে চাইছে প্রানপনে 
আবার হেটে হেটে রুমে ফেরা, আরেকটু পরেই ফিরতে হবে 
খেয়েদেয়ে লাউঞ্জে বসতেই এয়ারপোর্টে ড্রপ দেয়ার জন্য বাস এসে হাজির 
আজ সমুদ্র অনেকটাই শান্ত তাই না! 
সমুদ্র আর বেলাভূমি মিলেমিশে একাকার 
আমাদের নিয়ে উড়াল দেয়ার অপেক্ষায় 
মেঘের ভেলায় ভেসে ভেসে চির পরিচিত ঢাকায় ফিরে আসা প্লেন থেকে নামার সময় দরজায় দাঁড়ানো কেবিন ক্রুকে বলে আসলাম সেদিনের সেই দুর্যোগপুর্ন আবহাওয়া সত্বেও আমাদের নিরাপদ যাত্রা ও অবতরনের জন্য উনি যেন ক্যাপ্টেন সৈকতকে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেন আমার ঘুরাঘুরি ফুরলো, নটে গাছটি মুড়ালো ।
সব ছবি আমার মোবাইলে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন