বাবার লিখা অপ্রকাশিত কবিতা-২
২৬ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অসীমের পথে--
*নিজাম উদ্দীন আহমেদ
হৃদ্য় দিবার আগে------------
বুঝিছিনু নাকো এইটুকু বানী ব্যথায় পরান যাবে!
অন্তরতর বান্ধব যারা দেয় নাকো আজ সাড়া,
বিকট লাগে ধরনীর ভালে কত ব্যথা দেয় তারা।
ফাগুনে আগুনে মিলন লগনে কত শত দিত দোল,
শ্বাপদ সংকুল বন্ধুর পথে মনে জাগে উতরোল।
অসিমের তালে চলেছি ভাসিয়ে অলস অবস কায়া
বিরহীর পানে দেখি নাকো তাই এতটুকু দয়া মায়া।
জীবন বীনার তারে----------
বাজে নাকো আর কল্লোল ধ্বনি মায়া মৃদু মঢু সুরে।
দেখি অভিরাম নয়নাভিরাম ফুটফুটে চাঁদ বালা;
খলখলে হাস, তবু রোধ শ্বাস গলে কলঙ্ক মালা।
ঠিক ঠিক ঠিক তাই------------
সুদিনের যত বান্ধব মোর রুখে জাগে পথ নাই।
মনে মনে তাই, বলি ওরে শুন; অবুঝ আখির কোন-
ওগ কায়া ছায়া এই ভিম ছাড়া, নেই কোন কারো জন।
তারিখ: ২৪/১১/১৯৬১, সিপাহীপাড়া, দিনাজপুর ।
বাবার ব্যবহৃত বিছানার তোশক উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। হটাৎ একটি পুরানো খাতার উপর নজর পড়ে। খুব সাদা-মাটা পুরাতন খাতা। খাতাটির পাতা উল্টাতেই বেড়িয়ে আসে গোটা গোটা অক্ষরে লিখা বাবার কিছু স্বরচিত কবিতা ও স্মৃতি কথা। আমি তাঁর লিখাগুলো পড়ছিলাম আর আমার দু-চোখ দিয়ে অঝোরে পানি ঝরছিল। আমার বাবা গত ৩ ডিসেম্বর ২০১০ ইং তারিখে সত্তর বছর বয়সে আমাদের সবাইকে কাঁদিয়ে অসীমের পথে পারি জমিয়েছেন। আমি তাঁর আত্ত্বার মাগফেরাত কামনা করে তাঁরই লিখা একটি কবিতা আজ সামুর এই পাতায় প্রকাশ করলাম। আশা করি আপনাদের ভাল লেগেছে।
উনার লিখা অপ্রাকাশিত অন্যান্য কবিতাগুলো-
কে আমি
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১১ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন