বাবার লিখা অপ্রকাশিত কবিতা--৩
২৭ শে মার্চ, ২০১১ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেদনার তাজমহল
*নিজাম উদ্দীন আহমেদ
তাজমহল, ওগো তাজমহল-----
তুমি সেকি সম্রাটের অভিপ্রেত সাধনা
লভিয়াছ রূপ সেই মর্মের বেদনা ?
বলেছিলে মমতাজ দুখিনীর স্মরনে
হেন কীর্ত্তি গড় যেন ভুলিনা হায় মরনে।
সেই হেতু সম্রাটের চির মনোবেদনা-
তাজমহল রচিবারে মনে তার বাসনা ।
প্রিয়া তার চলে গেছে পরপারের ওপারে
মমতাজ বলে সে ডাকিবে আর কাহারে ।
তোমাহেরি সম্রাটের দুখ যায় মিশায়ে
চলে যেন বুনো পথে ঘুমঘোর নিশায়ে ।
স্থির প্রতীক তুমি ওগো বিরহ বেদনার
কত যুগ কত কাল হতে যেন অজানার ।
স্মৃতিভারে পড়ে আছে প্রেয়সীর কবরে
চাঁদ তারা ব্যাথা ভরে দোল দেয় উপরে ।
নহে শুধু সম্রাটের দুঃসহ ব্যাথা এ
জগতের বিরহ ব্যাথা এক ঠাঁই লভেছে।
সেই ব্যথা এক ঠাঁই তাজমহল নামেতে
বিরহের স্মৃতি সৌধ বরেণ্য এ জগতে ।
তারিখ: ১১/০৬/১৯৬৮ইং
বাবার ব্যবহৃত বিছানার তোশক উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। হটাৎ একটি পুরানো খাতার উপর নজর পড়ে। খুব সাদা-মাটা পুরাতন খাতা। খাতাটির পাতা উল্টাতেই বেড়িয়ে আসে গোটা গোটা অক্ষরে লিখা বাবার কিছু স্বরচিত কবিতা ও স্মৃতি কথা। আমি তাঁর লিখাগুলো পড়ছিলাম আর আমার দু-চোখ দিয়ে অঝোরে পানি ঝরছিল। আমার বাবা গত ৩ ডিসেম্বর ২০১০ ইং তারিখে সত্তর বছর বয়সে আমাদের সবাইকে কাঁদিয়ে অসীমের পথে পারি জমিয়েছেন। আমি তাঁর আত্ত্বার মাগফেরাত কামনা করে তাঁরই লিখা একটি কবিতা আজ সামুর এই পাতায় প্রকাশ করলাম। আশা করি আপনাদের ভাল লেগেছে।
উনার লিখা অপ্রাকাশিত অন্যান্য কবিতাগুলো-
অসীমের পথে-
কে আমি?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১১ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন