মাঝে মাঝে কেন এমন হয়,
অকারণে মনটা ভারী হয়ে যায়,
কবিতা পড়তে ইচ্ছে করে, লিখতে নয়।
মাঝে মাঝে কেন এমন হয়,
কোলাহল ছেড়ে মনটা যেতে চায়
কোন নিভৃত কোণায়, যেখানে তপস্যা করা যায়।
মাঝে মাঝে কেন এমন হয়,
অতীতের স্মৃতি এসে মনে ভীড় জমায়,
জীবনের হালখাতার হিসেবগুলো মুছে দিতে ইচ্ছে হয়।
মাঝে মাঝে জানতে ইচ্ছে হয়,
শেষ কথাটা কী বলে যাবো, কাকে বলে যাবো?
শেষ গোসলটা কে করাবে? তাকে কি কখনো দেখবো?
ঢাকা
১৮ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




