somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃত বন্ধুর ভাবনা

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত সপ্তাহ দুয়েক ধরে বেশ ক’জন পরিচিত মুখ ক্ববরে শায়িত হয়ে গেল! প্রায় প্রতিদিনই মাইকে ঘোষণা শুনতে পাইঃ …. নিবাসী …. নং রোডের …. নং বাড়ীর অমুক গতরাতে ইন্তেকাল করেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর …. মাসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে … কবরস্থানে দাফন করা হবে।

আবার এ সময়টা বিয়ে শাদীরও ভরা মৌসুম। এমতাবস্থায়, গত সপ্তাহ দুয়েক ধরে প্রায় প্রতিদিনইঃ
১। বাদ জোহর বা আসর কোন না কোন বন্ধু/অগ্রজ অনুজ সহকর্মী/সতীর্থদের জানাজার নামাজ পড়ছি।
২। বাদ আসর কোন না কোন বন্ধু/সতীর্থদের দাফন/কুলখানি অনুষ্ঠানে যাচ্ছি।
৩। বাদ এশা কোন না কোন বন্ধু/সতীর্থদের ছেলে কিংবা মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান করে যাচ্ছি।

এটাই জীবন। ব্যক্তি থেমে যাবে, পরিবার ও সমাজ এগিয়ে চলবে। দীপ নিভে যাবে, আলো রয়ে যাবে, ভেসে বেড়াবে অনন্তকাল ধরে মহাশূন্যের আনাচে কানাচে। শুনেছি আমাদের কথাগুলোও নাকি, প্রতিটি উচ্চারণ, অনন্তকাল ধরে ভেসে বেড়াবে মহাশূন্যে, কোথাও হাসি, কোথাও কান্না, কোথাও বা অনুভূতিহীন শুধুই শাব্দিক বচন হয়ে।

এভাবেই চলতে থাকবে মিলন ও বিদায়ের এই বিপরীত সমীকরণ। নিজের শেষ যাত্রার কথা যে মনে আসেনা, তা নয়। আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম। হে আল্লাহ, তুমিই শান্তি, তোমা থেকেই আসে সব শান্তি। তুমিই প্রথম, তুমিই শেষ। আমার শেষটুকু যেন তোমার নামের মতই শান্তিপূর্ণ হয়!

সারাজীবন ধরে বই পুস্তকে এবং ময়মুরুব্বীদের মুখে মৃত্যুক্ষণের ভয়ঙ্কর রূপের কথা শুনে এসেছি। তবে সম্প্রতি আমার অন্ততঃ দু’জন সহকর্মী ঘুমের মধ্যে শান্তিতে (?)পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। মৃত্যুর পরেও তাদের ছিল হাসিমাখা মুখ। পরকালের কথা তো শুনেছি আরও ভয়ঙ্কর। জীবনে যা কিছু করেছি, তার সবটুকু আমলে নিলে তো স্বয়ং আমি বিচারক হলেও নিজের পরিণতি খুব একটা সুখকর হতো বলে মনে করতে পারিনা। তাহলে উপায় কী? উপায় একমাত্র মহাবিচারকের ক্ষমার উপর ভরসা করা। কারণ আমার গুনাহ করার যেটুকু ক্ষমতা আছে, তাঁর ক্ষমার পরিধি তার চেয়ে অনেক অনেকগুণ বেশী, অচিন্ত্যনীয়ভাবে বেশী। যিনি আমাকে এ ধরায় পাঠিয়েছেন, দিনশেষে (জীবনশেষে) তিনিই আবার আমাকে উঠিয়ে নিয়ে যাবেন। কোথায়? তা নিতান্তই অজানা, জানার চেষ্টাও বৃথা। তবে এটুকু ভরসা রাখি, তিনি শুধু শাস্তি দেবার জন্য আমাকে এ ধরায় পাঠান নাই, আবার শুধু নিজ হাতে শাস্তি দেবার জন্য আমাকে উঠিয়েও নেবেন না। আমার তো মনে হয় যখন ডাক আসবে, তখন আমি বন্ধুর বাড়ীতেই বেড়াতে যাবো। আমি অধম হলেও আমার বন্ধু উত্তমের উত্তম।

এসব বিক্ষিপ্ত ভাবনা থেকেই বছর কয়েক আগে একটা ইংরেজী কবিতা লিখেছিলাম। সেটা একটা ইংরেজী কবিতার আসরে প্রকাশিত হয়েছিলো। গতরাতে আমার এক ক্যাডেট কলেজ ফ্রেন্ড এর ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পর এসব চিন্তা আবার মাথায় ভীড় করেছিলো। উল্লেখ্য, গতকালও এলাকাবাসী একজন প্রাক্তন সহকর্মীর জানাজা/দাফন ছিল, আরেকজন ক্যাডেট কলেজ অনুজের শশুড়ের কুলখানি ছিল। কবিতাটি গতরাতে আমার ফেইসবুক স্ট্যাটাসে এভাবে উপস্থাপন করলামঃ

This poem was published here earlier also. The feelings that produced this poem are again looming large. So I reproduce the poem:

My Friend

Khairul Ahsan

I am bound in eternal friendship,
With The Supreme, The Most High,
Preachers taught me to call Him
My Lord, but I feel easy to call Him
My Friend.

I call Him my friend because He is
The quickest to reach and respond,
To my cry for help in my deepest
Troubles, and that's why He is truly
My Friend.

I am what I am, because He is in me,
Deep within; I take my every breath
With His, which He breathed into me,
Before I was born. And so truly is He,
My Friend.

You love me just because my Friend
Is with me. When He would leave me,
So would you, burying me in a grave,
As my mortal remains would be void of
My Friend.

I know my Friend will never leave me.
He would just take my soul with Him,
As He departs. My body will lie in wait,
Until The Resurrection, to meet again,
My Friend.

Yes, it will be the Day Of Judgement too,
I'll be asked about my words and deeds,
Tough will be to answer those, yet I have
No worries. As I always sought refuge in
My Friend.

Sure He knows of the frailties of my mind,
He was in me when I erred so many times
Satanic whispers got the better of me,
Whenever, by intent or not, I parted from
My Friend.

He is no doubt the Beneficent, the Merciful,
A faith that I nurtured and always relied on.
Irrevocable is His promise of Divine Pardon,
My sins cannot transcend the Forgiveness of
My Friend.

So, oh my mortal friends! Try not scare me
With the dreadful thought of burning in
Hell Fire! Speak not of Divine Punishment,
But of Love, Forgiveness and Compassion of
My Friend.

Poet's Notes: The poem is written without prejudice. The words emanate from my personal faith and conviction. I wish to offend none who would hold different views.

Dhaka
01 October 2013
Copyright Reserved.

মূল কবিতাটি পাঠকের মন্তব্যসহ এখানে পড়া যাবেঃ
My Friend
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×