অদ্যাবধি পৃথিবীতে যত কবিতা লেখা হয়েছে,
যেখানে যত জানা বা অজানা ভাষায়, কিংবা-
লেখা হয়নি, তবে-
কবি মনে ধ্বনিত হয়েছে, কিংবা-
কবির ওষ্ঠে উচ্চারিত হয়েছে,
তার প্রতিটি অক্ষর যেন হৃদয়ের গলিত নির্যাস!
প্রতিটি যতিচিহ্ন যেন শ্বাসনালীর তপ্ত প্রশ্বাস!
প্রতিটি শব্দ যেন একেকটি প্রবাহমান ইতিহাস!
তা হোক সে কবিতাটি কেবল আনন্দের নির্মল,
কিংবা প্রেমের নিটোল বা কোন বেদনার বোল,
তার সবটুকু এসে থাকে হৃদয় মাড়িয়ে,
তার সবটুকু থেকে যায় দিগন্ত পেরিয়ে,
বিধাতার মহাশূণ্যে তারা করে নেয় ঠাঁই,
রয়ে যায় অনন্তকাল ধরে,
নশ্বর দেহের ভেতর যে অবিনশ্বর মন,
সে মনের সাফাই সাক্ষী হয়ে।
ঢাকা
০৯ ফাল্গুন ১৪২১
একুশে ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



