জানি, একদিন আমাকে তোমায় খুঁজতেই হবে।
একদিন আমার নির্দোষ স্মৃতিগুলোর রোমন্থন
তোমাকে করতেই হবে। সেদিন হয়তো আর
খুঁজে পাবেনা আমায়। নিজের অস্বচ্ছতার কথা
নিজেকে পীড়া দিয়ে যাবে তোমাকে বারবার।
আমার বিনম্র বিশুদ্ধতা্র কাছে তুমি নত হবে
যেমন করে দেবতার কাছে প্রায়শ্চিত্তকামী পূজারী
নতজানু হয়ে বারবার ক্ষমা ভিক্ষা করতে আসে।
ঢাকা
০২ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



