somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিশ্চিত তীর্থযাত্রা-৩

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন ছিল পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের শুরু হলো সেদিন থেকে। দিনটা এখন বাঙালীর এক অন্যতম উৎসবের দিন। নারীরা লাল পেড়ে হলুদ শাড়ী পড়ে দল বেঁধে বইমেলায় আসে। কেশ সজ্জায় থাকে তাদের তাজা ফুল। ছেলেরাও কেউ কেউ হলুদ রঙের পাঞ্জাবি, ফতুয়া কিংবা শার্ট পড়ে আসে। এমন উৎসব মুখর পরিবেশে আমি কালো প্যান্টের সাথে একটা সাদাকালো প্রিন্টের হাফহাতা শার্ট পড়ে জাগৃতি প্রকাশনীর স্টলের সামনে একটা কোণায় দাঁড়িয়েছিলাম। কোন এক সময়ে ভিড় একটু কমে এলে স্টলের একজন বিক্রেতা আমাকে জিজ্ঞাসা করলেন, “গোধূলীর স্বপ্নছায়া” আমার প্রথম বই কিনা। আমি হ্যাঁ সূচক জবাব দিলে তিনি আবার জিজ্ঞেস করলেন, “অভিজ্ঞতা কেমন”? আমি বললাম, ভালো মন্দে মেশানো। ভালো, কারণ চোখের সামনে দেখতে পারছি, লোকজন কেউ কেউ আমার প্রথম বইটা কিনছেন। মন্দ, কারণ যেরকমটি আশা করেছিলাম, বইটি সেরকমটি যাচ্ছেনা। যারা বইটি কিনছেন, তারা প্রায় সবাই আমার পরিচিত। হয়তো খাতির করেই কিনছেন।

আমার এ কথাটি শুনে পাশে বসা একজন ভদ্রমহিলা যিনি বসে বিশ্রাম নিচ্ছিলেন, দাঁড়িয়ে আমাকে শুধোলেন, ‘আপনার প্রথম বই এটা’? হ্যাঁ সূচক জবাব দিলে তিনি বল্লেন, ‘তাহলে অবশ্যই আমি একটা কিনবো’। এই বলে তিনি একটা বই হাতে নিলেন এবং ক্রয়ের আদেশ দিলেন। বলা নিষ্প্রয়োজন, আমি এতে খুশী হলাম এবং তাকে আমার আন্তরিক ধন্যবাদ জানালাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে পাশ করা এই ভদ্রমহিলা কোথায় যেন শিক্ষকতা করেন বলে জানালেন (তার প্রতিষ্ঠানের নামটা ঠিকমত বুঝতে পারিনি বলে দুঃখিত)। তার সাথে কথা বলতে বলতেই এক তরুণ শিক্ষার্থী এসে তার সাথে দেখা হওয়াতে তাকে ম্যাডাম ম্যাডাম করতে লাগলেন। তিনি হেসে আমাকে বললেন, ছেলেটা তার ছাত্র। তিনি যে শিক্ষকতা করেন, তার প্রমাণ হয়ে গেলো। আমিও সহাস্যে একমত হ’লাম। তিনি জানালেন, নতুন লেখকের প্রথম বইটা কেনা তার একটা প্রিয় শখ। এমন লেখকদের প্রেরণা দিয়ে তিনি নিজেই একটা ভালো কাজ করেছেন বলে অনুপ্রাণিত বোধ করেন। তার কথা শুনে আমি মুগ্ধ, সেই সাথে বিস্মিতও হ’লাম। মহিলার সাথে আলাপচারিতায় আরো কিছু রেফারেন্স বেরিয়ে গেলো যাদের আমরা উভয়ে চিনি। তিনি তার নিজের নামটুকু শুধু সংক্ষেপে ‘বন্যা’ বলে জানালেন।

সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে তিনি আমাকে শুভকামনা জানিয়ে গেলেন। তার আগে বইটিতে শুভেচ্ছা স্বাক্ষর দিতে অনুরোধ জানালেন। আমি সানন্দে রাজী হ’লাম। তবে কথায় কথায় আর তার সাথে ছবি তোলা হলোনা।



সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×