হে সুভাষিণী, তোমাদের হৃদয় যখন প্রেমাচ্ছন্ন থাকে,
প্রেমের জোয়ার উথলে এসে যেন কন্ঠেও ভাসে।
সাধারণ বাক্যালাপও তখন সঙ্গীতসম কানে বাজে,
কোকিলের কুহুতান শুনি কন্ঠের সকল কারুকাজে।
বিরাগী হলে তোমাদের হৃদয় যেন এক যাদুর রুমাল,
বোধাতীত আচরণ করে যায় হঠাৎ হঠাৎ --
কখনো চোখে ঘোর লাগিয়ে দেয়, করে বেসামাল,
কখনো অগ্নিশর্মা হয়ে আনে বিনা মেঘে বজ্রপাত!
ঢাকা
১৩ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

