somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুদ্ধতম কবির স্মরণে

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আধুনিক বাংলা ভাষার বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ এর আজ ৬২তম প্রয়াণ দিবস। দু'বছর আগে আমি তাঁকে স্মরণ করে এ কবিতাটি লিখেছিলাম।)

কতটা যন্ত্রণা ছিলো তোমার বুকে, হে কবি?
কতটা বিষণ্ণতার আঁধার ঢেকেছিলো তোমায়,
করেছিলো এই হিরণ্ময় পৃথিবী থেকে বিমুখ?
'সোনালী চিলের ডানা', 'দারুচিনি দ্বীপ' আর
'ধানসিঁড়ি নদীতীর', কিছুই তোমাকে রাখতে
পারলোনা? 'মুখোমুখি বসিবার', 'শ্রাবস্তির
কারুকার্য' খচিত নাটোরের সেই বনলতা সেন!
একবারও কি সে তোমাকে আবারো প্রলোভন
দেখায়নি দু'দন্ড শান্তির? সবকিছু ছেড়ে তুমি
লোহার চাকার নীচে কেন শান্তি খুঁজেছিলে?

তোমার এ আকস্মিক দূুর্ঘটনা 'রূপসী বাংলা'কে
রেখে গেছে নিঃস্ব করে। একশ' চল্লিশ বছরের
কোলকাতার ট্রামের ইতিহাসে তুমিই একমাত্র
পিষ্ট হয়েছো তার চাকার নীচে। 'ঝরা পালকের'
মত কেন তুমি ঝরে গেলে, অপঠিত পড়ে র'লো
তোমার 'ধূসর পান্ডুলিপি'! অতৃপ্ত এক জীবনের
যবনিকা টেনে কোথায় কোন অচিনপুরে গেলে?
আজ আমাদের কে দেখাবে প্রকৃতির আনকোরা
রঙের বাহার, 'রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত স্বেদ'?
'রামধনু রঙের কাঁচের জানালা' ভেদ করে কেউ
কি দেখাবে কারও 'নগ্ন নির্জন হাত' এর ইশারা?
মেহগনি অথবা 'কমলা রঙের রোদ' এর ছবি?


পাদটীকাঃ কবি জীবনানন্দ দাশ (জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯, বঙ্গাব্দ: ৬ ফাল্গুন, ১৩০৫; মৃত্যু: ২২ অক্টোবর, ১৯৫৪, বঙ্গাব্দ: ৫ কার্তিক, ১৩৬১) এর ৬০তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তার আদি নাম ছিল জীবনানন্দ দাশগুপ্ত। ১৯২৭ খৃস্টাব্দে কবির প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পালক' প্রকাশিত হয়। সে সময় থেকেই তিনি তার পারিবারিক উপাধি 'দাশগুপ্তের' বদলে কেবল 'দাশ' লিখতে শুরু করেন এবং 'গুপ্ত' অংশটুকু ছেঁটে বাদ দেন। জীবনানন্দের মাতা কুসুমকুমারী দাশও কবিতা লিখতেন। তাঁর সুপরিচিত কবিতা আদর্শ ছেলে (আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে) আমাদের বাল্যকালে শিশুশ্রেণীর পাঠ্য ছিল। তবে তখন হয়তো আমরা জানতাম না যে তিনিই কবি জীবনানন্দ দাশ এর মাতা ছিলেন। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশগুপ্ত (১৮৬৩-১৯৪২)। তাঁর পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত বিক্রমপুর থেকে বরিশালে যেয়ে আবাস গাড়েন। সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তাঁর মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন।
(তথ্যসূত্রঃ ইন্টারনেট, উইকিপিডিয়া)।

আমার অন্যতম প্রিয় এ কবির প্রয়াণ দিবসে তাঁর প্রতি আমার এ শ্রদ্ধাঞ্জলি উৎসর্গিত। বলা নিষ্প্রয়োজন, কবিতায় উদ্ধৃতি চিহ্নের অন্তর্গত শব্দাবলী কবির বিভিন্ন কবিতা ও কাব্যগ্রন্থের নাম এবং তাঁর কবিতায় বহুল ব্যবহৃত শব্দভান্ডার থেকে নেয়া হয়েছে।


ঢাকা
২৩ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে অন্যত্র প্রকাশিত)
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×